সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
২৬শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

রশিদ খানের আতিথেয়তায় মুগ্ধ ইরফান-ইউসুফ পাঠান

রশিদ খানের আতিথেয়তায় মুগ্ধ ইরফান-ইউসুফ পাঠান...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:২৯ পিএমসর্বশেষ: ১২ অক্টোবর ২০২৬, ১২:২৯ পিএম
রশিদ খানের আতিথেয়তায় মুগ্ধ ইরফান-ইউসুফ পাঠান

আফগানিস্তানের ক্রিকেট তারকা রশিদ খান নিজের দুবাইয়ের বাসায় ভোজের আয়োজন করেছিলেন। অতিথি ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান ও ইউসুফ পাঠান। ভোজে ছিল ঐতিহ্যবাহী আফগান খাবার।

ইরফান পরিবার নিয়ে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন। ভোজের কিছু মুহূর্ত তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। রশিদ ও তার স্ত্রী লায়লোমার রান্না এবং আপ্যায়নের প্রশংসাও করেছেন তিনি।

৪১ বছর বয়সী ইরফান জানান, বাসায় ফিরে আসার পরও খাবারের স্বাদ তার মনে লেগে আছে। ইনস্টাগ্রামের একটি ভিডিওতে দেখা যায়, রশিদ নিজ হাতে তার জন্য প্লেটে খাবার সাজিয়ে দিচ্ছেন।

ইরফান লেখেন, ‘রশিদ আর লায়লোমা ভাবি কী চমৎকার আপ্যায়নকারী! আমরা অসাধারণ এক আফগান ভোজ খেয়েছি। প্রতিটি পদের নিজস্ব আলাদা স্বাদ ছিল। কিন্তু সবকিছুতে যে ভালোবাসা আর আন্তরিকতা মেশানো ছিল, সেটাই ভোজকে আরও বিশেষ করেছে। আমার ভাই রশিদ, কাল রাতের খাবারের কথা এখনো ভাবছি।

ভোজে ছিল জনপ্রিয় কয়েকটি আফগান পদ। এর মধ্যে ছিল কাবুলি পোলাও ও মান্তু। কাবুলি পোলাওয়ে মাংসের সঙ্গে ভাত রান্না করা হয়। ওপরে দেওয়া হয় গাজর ও কিশমিশ। মান্তু হলো ভাপে সেদ্ধ করা পুরের খাবার। ভেতরে সাধারণত কিমা দেওয়া থাকে। এর সঙ্গে দই ও টমেটোর সস পরিবেশন করা হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ