সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
২৬শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

বনির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন কৌশানি

বনির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন কৌশানি...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ৩:০৯ পিএমসর্বশেষ: ১২ অক্টোবর ২০২৬, ৩:০৯ পিএম
বনির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন কৌশানি

টালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা যুগল বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়। ২০১৫ সালে ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবির মাধ্যমে বনি ও কৌশানির প্রেমের শুরু। এর পর থেকে তারকা জুটি হিসেবে বেশ আলোচিত তারা।

তবে বিয়ের পিঁড়িতে বসার আগেই গুঞ্জন ছড়িয়েছে, প্রেমের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন তারা। এই জুটির আসন্ন সিনেমা ‘বহুরূপী ২’ মুক্তির আগ দিয়েই তাদের বিচ্ছেদ নিয়ে এমন জল্পনা শুরু হয়েছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বনি-কৌশানি দুজনেই।

সম্প্রতি এক অনুষ্ঠানে এই তারকা যুগলের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে নিজেদের অবস্থান স্পষ্ট করেন তারা।

কৌশানি বলেন, সব জুটি যে দর্শকদের কাছে সমানভাবে গ্রহণযোগ্যতা পায়, তা নয়। তবে ‘বহুরূপী’ ছবির মাধ্যমে তাদের জুটি দর্শকের ভালোবাসা পেয়েছে, যা ছবির জন্য ইতিবাচক বিষয়।

এদিকে, বাস্তব ও পর্দার সম্পর্কের পার্থক্য বোঝাতে বনি বলেন, বাস্তব জীবনের সঙ্গী আর পর্দার সঙ্গী এক নাও হতে পারেন। শুটিং শেষ করে দিনের শেষে তাকে কৌশানির কাছেই ফিরতে হবে বলে মন্তব্য করেন অভিনেতা।

আলাপচারিতায় সম্পর্কে সমস্যা নিয়ে কৌশানির বক্তব্যও উঠে এসেছে। অভিনেত্রীর ভাষায়, সব সম্পর্কেই সমস্যা হতে পারে। কিন্তু তার অর্থ এই নয় যে সম্পর্ক ভেঙে ফেলতে হবে। নিজেদের মধ্যে আলোচনা করেই অনেক সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন তিনি।

বিচ্ছেদের গুঞ্জন নিয়ে পরিবারের সদস্যরাও তাকে প্রশ্ন করেন বলে জানান কৌশানি। তবে অভিনেত্রীর মতে, তাদের ব্যক্তিগত জীবনে কী ঘটছে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি একান্তই তাদের দুজনের।

উল্লেখ্য, এক দশকের বেশি সময়ে ধরে প্রেমের সম্পর্কে আছেন বনি-কৌশানি। তাদের বিয়ের বিষয়েও দুই পরিবারের সম্মতি রয়েছে। তবে আপাতত রুপালি পর্দায় নিজেদের ক্যারিয়ারের দিকেই পূর্ণ মনোযোগ দিতে চান তারা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ