সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
২৬শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রাজনীতি

বিএনপি নেতার ছাত্রলীগ করা ছেলেও পেয়েছেন সারের ডিলারশিপ: সারোয়ার তুষার

বিএনপি নেতার ছাত্রলীগ করা ছেলেও পেয়েছেন সারের ডিলারশিপ: সারোয়ার তুষার...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ৮:০৫ পিএমসর্বশেষ: ১২ অক্টোবর ২০২৬, ৮:০৫ পিএম
বিএনপি নেতার ছাত্রলীগ করা ছেলেও পেয়েছেন সারের ডিলারশিপ: সারোয়ার তুষার

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

বিএনপি নেতৃত্বাধীন সরকারের কার্ড প্রকল্প নিয়ে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

কিছু ঘটনার সূত্র দিয়ে এনসিপি নেতা লিখেছেন, ‘নীলফামারী জেলার ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনোয়ার হোসেন। তার ছেলে মাবরুক আল ইসলাম জোয়াদ নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সম্পাদক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তো বিএনপি নেতার এই ছাত্রলীগ করা ‘সুযোগ্য সন্তান’ সারের ডিলার হিসেবে নিয়োগ পেয়েছে।

তিনি লিখেছেন, ‘শুধু তাই নয়, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধানের ছেলে তানভির রাফসান ডিমলা সদর ইউনিয়নের ডিলার হয়েছেন। তিনি এখনো কুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সারা দেশ থেকে এমপি বা প্রভাবশালী নেতাদের সন্তান, স্ত্রী, শ্যালক, শ্যালকের স্ত্রী, ভাগ্নে, ছোট ভাইরা পেয়েছেন সারের ডিলারশিপ। বিএনপি সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্প দুর্বার গতিতে এগিয়ে চলছে! ঘটনা কী? স্বেচ্ছাসেবক দলের এক নেতার কথাতেই ঘটনার উত্তর নিহিত: ‘সবই টাকার খেলা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ