মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
২৭শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪

মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ৫:১৩ এএমসর্বশেষ: ১৩ অক্টোবর ২০২৬, ৫:১৩ এএম
মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪

নেত্রকোনার মদনে মাদক সেবনকালে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ চার জনকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটে মদন পৌরসভাস্থ সওদাগর পাড়া বালুর মাঠে এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেন মদন থানার ওসি সালাউদ্দিন করিম।

আটকরা হলেন—উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের (বর্তমান মদন বাজার) মৃত আব্দুর রহিমের ছেলে পৌর ছাত্রদল সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরা (২৯), দক্ষিণপাড়া গ্রামের শান্তু মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মো. মানিক (৩০) ও আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের আ. জলিলের ছেলে তারেক (২৪)।

থানা সূত্রে জানা গেছে, মদন পৌরসভাস্থ সওদাগর পাড়া বালুর মাঠে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সেবনকালে চার জনকে আটক করা হয়। এ সময় আরও ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

মদন পৌর ছাত্রদল সভাপতি মেহেদী হাসান জানান, পৌর ছাত্রদল সেক্রেটারি আব্দুল বারী আকন্দ হিরা সম্পর্কে জেলা সভাপতিকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে জেলা কমিটি পরবর্তী ব্যবস্থা নেবেন।

এ ব্যাপারে ওসি সালাউদ্দিন করিম জানান, মাদক সেবন অবস্থায় চার জনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ