জয়পুরহাটের ক্ষেতলালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জিহাদ হাসান জয় (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
সোমবার বিকাল ৫টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের রানুর চাতাল এলাকায় ওমর তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জিহাদ উপজেলার বড়তারা ইউনিয়নের শিশি গ্রামের জাইদুল ইসলামের ছেলে। তিনি এ বছর এইচএসসি পাস করে অনার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।
পথে ওমর তেলের পাম্পের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন তিনি। এতে মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে বগুড়ায় নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।



