মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
২৭শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

প্রকাশের কয়েক ঘণ্টা পর ওয়েবসাইট থেকে উধাও রোনালদোর সেই সাক্ষাৎকার

প্রকাশের কয়েক ঘণ্টা পর ওয়েবসাইট থেকে উধাও রোনালদোর সেই সাক্ষাৎকার...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৯ এএমসর্বশেষ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৯ এএম
প্রকাশের কয়েক ঘণ্টা পর ওয়েবসাইট থেকে উধাও রোনালদোর সেই সাক্ষাৎকার

নিজেকে ফুটবলের ইতিহাসের সেরা খেলোয়াড় মনে করেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তার ধারণা, তার গোলের রেকর্ড যথেষ্ট স্বীকৃতি পায় না। সিএনএন পর্তুগালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। এ মন্তব্যের পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

দ্য অ্যাথলেটিক ওয়েবসাইট সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশ করেছে। সেখানে রোনালদো বলেন, ‘আমি যে মানের খেলা খেলি এবং যে গোলগুলো করি, মানুষ তার প্রাপ্য স্বীকৃতি দেয় না।

রোনালদোর পরিসংখ্যান সত্যিই চোখ ধাঁধানো। আল নাসরের এই তারকা ক্লাব ও পর্তুগাল জাতীয় দল মিলিয়ে ১ হাজার ৩৩৭টি পেশাদার ম্যাচে ৯৮০ গোল করেছেন।

তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কি হাজার গোলের মাইলফলক ছুঁতে চান। জবাবে তিনি বলেন, ‘সবকিছু স্বাভাবিকভাবে ঘটতে হবে। আমি যদি ৯২০ গোল করি, ৯২৫ বা ৯৩০ গোল করি, তবু ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই, ব্যস।

তিনি জোর দিয়ে বলেন, ‘পরিসংখ্যান নিজেই কথা বলে। আমি যদি ওই সংখ্যায় অর্থাৎ ১ হাজার গোলে পৌঁছাই, তা হবে অসাধারণ কিছু। এটা এমন একটি লক্ষ্য, যার জন্য আমি কাজ করছি। তবে আমি দীর্ঘ মেয়াদের কথা ভাবি না।

ভবিষ্যৎ নিয়ে আবার প্রশ্ন করা হলে রোনালদো বলেন, ‘আগামীকাল কী হবে, আমি জানি না। হয়তো একদিন ঘুম থেকে উঠে দেখব, আমার প্রেরণা হারিয়ে গেছে। তখন আর খেলতে চাইব না। সত্যিই জানি না কী ঘটতে পারে।

এরপর আসে চমকের খবর। কয়েক ঘণ্টা পর সিএনএন ক্রিশ্চিয়ানো রোনালদোর সাক্ষাৎকারের লেখা মুছে ফেলে।

আল নাসরের পরের ম্যাচ ১৬ অক্টোবর। সৌদি প্রো লিগে তারা আল আহলির মুখোমুখি হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ