মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
২৭শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

‘কফি উইথ করণ’ শেষ সিজনে সালমানকে নিয়ে চমক পরিচালক করণের

‘কফি উইথ করণ’ শেষ সিজনে সালমানকে নিয়ে চমক পরিচালক করণের...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পিএমসর্বশেষ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পিএম
‘কফি উইথ করণ’ শেষ সিজনে সালমানকে নিয়ে চমক পরিচালক করণের

আবার পরিচালক করণ জোহরের ‘কফি উইথ করণ’-এ অতিথির আসনে বসছেন বলিউডের ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খানের। এ নবম সিজনটিই অনুষ্ঠানের শেষ সিজন হতে চলেছে। আর সেই নবম সিজনের সূচনা হচ্ছে ভাইজানের সঙ্গেই। এ সিজনের প্রথম পর্বে ভাইজানের সঙ্গে আড্ডায় মাতবেন পরিচালক করণ জোহর। সালমানের জীবনের খুঁটিনাটি তুলে ধরবেন তিনি।

আগামীকাল বুধবার (১৪ অক্টোবর) থেকে জিয়ো হটস্টারে দেখা যাবে এ অনুষ্ঠান। তার আগে সোমবার প্রকাশ্যে এলো নতুন ঝলক। সালমান ও করণ জোহরের কথোপকথনের আভাস পেতেই সামাজিক মাধ্যমে নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। নতুন ঝলকে দেখা গেছে সালমান খানকে সামনে পেয়ে বেশ মজার মেজাজে পরিচালক।

করণ জোহর বলেন, এ সিজন কোন দিকে যাবে, তা বলা মুশকিল! করণের কথা শুনে সালমানও পালটা জবাব দেন— যেতেই তো পারে। এ তো চলেই গেছে, একেবারেই চলে গেছে! এ সিজনই যে অন্তিম, সেই ইঙ্গিতই দিয়েছেন বলি ভাইজান।

দুই তারকার এ কথোপকথন থেকেই স্পষ্ট— শুরু থেকেই হাসি-মশকরায় জমে উঠতে পারে অনুষ্ঠানের আড্ডা। প্রকাশিত ঝলকের সঙ্গে নির্মাতারা ক্যাপশনে লিখেছে— শেষবারের মতো একমাত্র ভাইয়ের সঙ্গে এক কাপ কফি। অর্থাৎ অনুষ্ঠানের শেষ সিজনে সালমানকে দিয়ে শুরু করেই দর্শকদের জন্য বিশেষ চমক রাখতে চাইছেন নির্মাতারা।

এর আগেও একাধিকবার ‘কফি উইথ করণ’-এ হাজির হয়েছিলেন সালমান খান। তার রসবোধ, স্পষ্ট কথা বলার ধরন এবং করণ জোহরের সঙ্গে খুনসুটি বরাবরই দর্শকদের নজর কেড়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন ভক্ত-অনুরাগীদের একাংশ। তবে শেষ সিজনের প্রথম পর্বে সালমানের মুখ থেকে কোন কোন অজানা কথা বেরিয়ে আসে, তা জানতে মুখিয়ে রয়েছেন ভাইজান-ভক্তরা।

উল্লেখ্য, কিছু দিন আগেই করণ জোহর জানিয়েছিলেন, তার অনুষ্ঠান ‘কফি উইথ করণ’র এটিই অন্তিম সিজন। আবেগপ্রবণ পোস্টে পরিচালক লিখেছিলেন, 'কিছু সফর আমরা শেষ করার পরিকল্পনা করি না। কিন্তু একটা সময় মনের গভীরে গিয়ে বুঝতে পারি— এবার থামার সময় এসেছে। ‘কফি উইথ করণ’ আমার জীবনের এক অসাধারণ অধ্যায়। এ অনুষ্ঠান আমাকে বন্ধুত্ব, স্মৃতি, পাগলামিতে ভরা অসংখ্য মুহূর্ত এবং অনেক ভালোবাসা দিয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ