মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
২৭শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

কবে বিয়ে করবেন, জানালেন সুমাইয়া হিমি

কবে বিয়ে করবেন, জানালেন সুমাইয়া হিমি...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ৯:৪৪ পিএমসর্বশেষ: ১৩ অক্টোবর ২০২৬, ৯:৪৪ পিএম
কবে বিয়ে করবেন, জানালেন সুমাইয়া হিমি

ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ক্যারিয়ারের শুরুতে কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করলেও পরবর্তী সময়ে একক নাটকেই বেশি মনোযোগী হন তিনি। সম্প্রতি আবারও ধারাবাহিকে ফিরেছেন এই অভিনেত্রী। তানভীর তন্ময় পরিচালিত ‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিকে দেখা যাবে তাকে। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি সম্প্রতি নিজের বিয়ে নিয়েও কথা বলেছেন হিমি।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার মা-বাবা সবসময় আমার বিয়ে নিয়ে স্বাধীনতা দিয়েছেন। কারণ, বিয়ে তো ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা কার ভাগ্যে কী লিখে রেখেছেন, তা তো আমরা জানি না।

হিমি আরও বলেন, আমি সত্যিই খুব ভাগ্যবান। বাসা থেকে বিয়ে নিয়ে কখনো চাপ দেওয়া হয় না।

গত ৪ অক্টোবর ছিল এই অভিনেত্রীর জন্মদিন। নতুন কাজ ও অভিনয়ের ব্যস্ততার মধ্যেই সময় কাটছে তার।

এদিকে দীর্ঘ বিরতির পর আবারও ধারাবাহিক নাটকে অভিনয় করছেন হিমি। ধারাবাহিকে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ঠিক কত সময় পর ধারাবাহিকে অভিনয় করছি, তা মনে নেই। অনেক সময় দেখা যায়, একক নাটক জনপ্রিয় হলে দর্শক তার পরবর্তী পর্ব দেখতে চান। সেই বিষয়টি মাথায় রেখেই এই ধারাবাহিকের পরিকল্পনা করা হয়েছে।

‘প্রথম প্রেমের গল্প’ পরিচালনা করছেন তানভীর তন্ময়। দর্শকদের আগ্রহ ও চাহিদার কথা বিবেচনা করে নির্মিত হয়েছে ধারাবাহিকটি।

১২ অক্টোবর থেকে প্রতি সোম ও মঙ্গলবার এনএএফ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে ‘প্রথম প্রেমের গল্প’-এর নতুন পর্ব।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ