মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
২৭শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান

নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:১৮ পিএমসর্বশেষ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:১৮ পিএম
নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের হাতে পাঠ্যবই তুলে দেওয়া হয়।

নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের হাতে পাঠ্যবই তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় ও কলেজের ছাত্রাবাস উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা পরিবারের তিন সদস্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি আবুল হোসেন তালুকদার, বাদল তালুকদার ও ওবায়েদুল হক তালুকদার। পরে প্রাক্তন ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে একাদশ শ্রেণির সব শিক্ষার্থীর মধ্যে পাঠ্যবই বিতরণ করা হয়।

কলেজের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ হুমায়ূন কবির তালুকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ড. সিদ্দিক উর রহমান, উপদেষ্টা ওবায়েদুল হক তালুকদার, সাধারণ সম্পাদক হাইজুল ইসলাম, এডহক কমিটির সদস্য গাজী কামরুল ইসলাম ও আশরাফ উদ্দিন মোল্লা, প্রাথমিক কমিটির সভাপতি বায়েজিত শিকদার কামাল, প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম তালুকদার, অধ্যাপক জহুরুল হক, নজরুল ইসলাম হাওলাদার ও ফরিদ শিকদার। এ ছাড়া বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ