মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
২৭শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

দিনে পাইপ মিস্ত্রি, অবসরে সুপারহিরো—সিরাজগঞ্জের ‘বাংলার ক্রিশ’

দিনে পাইপ মিস্ত্রি, অবসরে সুপারহিরো—সিরাজগঞ্জের ‘বাংলার ক্রিশ’...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:১৮ পিএমসর্বশেষ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:১৮ পিএম
দিনে পাইপ মিস্ত্রি, অবসরে সুপারহিরো—সিরাজগঞ্জের ‘বাংলার ক্রিশ’

বোনের পুরোনো বোরকাকে ক্রিশের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও শূন্যে লাফিয়ে ওঠার কৌশল রপ্ত করার চেষ্টা করছেন তিনি।

সিনেমার পর্দায় দেখা সুপারহিরো ক্রিশের মতো হওয়ার স্বপ্ন দেখেন সিরাজগঞ্জের মোহাম্মদ আল মামুন। দিনের বেলায় জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন নিজের স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে ক্রিশের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও শূন্যে লাফিয়ে ওঠার কৌশল রপ্ত করার চেষ্টা করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্টান্টের ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে পরিচিতি পেয়েছেন ‘বাংলার ক্রিশ’ নামে।

মামুন সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের বাসিন্দা। লোহা ও স্টিলের সঙ্গে কাজ করেই কাটে তার দিনের বেশির ভাগ সময়। তবে কাজের ব্যস্ততার মধ্যেও সুপারহিরো ক্রিশের মতো কিছু করে দেখানোর স্বপ্ন তাকে তাড়িয়ে বেড়ায়। সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা চলছে প্রায় আট থেকে দশ বছর ধরে।

মামুনের এই পথচলা শুরু হয়েছিল ডিগবাজির ভিডিও তৈরির মধ্য দিয়ে। নিজের কসরতের ভিডিও ফেসবুকে প্রকাশ করলেও প্রথম দিকে তেমন সাড়া পাননি। পরে ব্যতিক্রমী কিছু করার চিন্তা থেকে বলিউডের সুপারহিরো ক্রিশের আদলে নিজেকে উপস্থাপনের পরিকল্পনা করেন। কিন্তু দামি পোশাক, উন্নত সরঞ্জাম কিংবা বিশেষ প্রশিক্ষণের সুযোগ না থাকায় নিজের সীমিত সামর্থ্যেই সাজসজ্জার ব্যবস্থা করেন তিনি।

এ জন্য বেছে নেন বোনের পুরোনো একটি বোরকা। সেটিকে নিজের কল্পনা ও হাতের কাজে ক্রিশের পোশাকে রূপ দেন। সেই পোশাক পরে সিরাজগঞ্জের বিভিন্ন রাস্তাঘাট ও দালানকোঠায় নানা ধরনের স্টান্ট দেখানোর চেষ্টা করেন। তার এসব কসরত দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। কেউ বিস্ময় নিয়ে দেখেন, আবার কেউ মুঠোফোনে ধারণ করেন তার ব্যতিক্রমী কর্মকাণ্ড। এভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তার ভিডিও, বাড়তে থাকে পরিচিতি।

তবে মামুনের লক্ষ্য কেবল ক্রিশের পোশাক পরে মানুষের মনোযোগ আকর্ষণ করা নয়। তিনি নিজের প্রতিভাকে আরও বিকশিত করতে চান। এ জন্য সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণ করতে চান তিনি।

এ ব্যাপারে আল মামুন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের গণ্ডি পেরিয়ে একদিন চলচ্চিত্রে কাজ করার সুযোগ পেতে চাই। নিজের তৈরি এই পরিচয় নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। এ জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ