রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
সারাদেশ

দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩০ পিএম·সর্বশেষ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩০ পিএম
দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় বোর্ডের বিভিন্ন শাখা পরিদর্শন করে দুর্নীতিসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র ও তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন দুদকের কর্মকর্তারা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কক্ষের বিভিন্ন নথিপত্রও পর্যালোচনা করেন কর্মকর্তারা।

সংবাদমাধ্যমে গত ৭ অক্টোবর ‘দিনাজপুর শিক্ষা বোর্ড, সোনালী সেবায় সিন্ডিকেটের কোটি টাকা লোপাট’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে শিক্ষা বোর্ডে শিক্ষার্থীদের স্কুল পরিবর্তনের আবেদন প্রক্রিয়ায় নির্ধারিত ফি’র বাইরে অর্থ আদায় এবং সরকারি কোষাগারে অর্থ জমা না দেওয়ার অভিযোগ তুলে ধরা হয়। এর পরিপ্রেক্ষিতে দুদক এ অভিযান পরিচালনা করে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় স্কুল পরিবর্তনের (টিসি) জন্য আবেদন করেন। প্রতিটি শিক্ষার্থীর স্কুল পরিবর্তনের সেবা মূল্য হিসেবে ‘সোনালী সেবা’ খাতে এক হাজার টাকা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দেওয়ার নিয়ম ছিল। এ অর্থ দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে জমা দেওয়ার কথা।

তবে অভিযোগ রয়েছে, প্রায় ৭০০ শিক্ষার্থীর কাছ থেকে ব্যাংক ড্রাফটের মাধ্যমে অর্থ নিয়ে তা বোর্ডের ব্যাংক হিসাবে জমা দেওয়া হলেও বাকি প্রায় ৩ হাজার ৮০০ শিক্ষার্থীর কাছ থেকে নগদ অর্থ গ্রহণ করা হয়। এসব অর্থ বোর্ডের তহবিলে জমা না দিয়েই শিক্ষার্থীদের স্কুল পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়, নির্ধারিত ফি বাবদ প্রায় ৩ হাজার ৮০০ শিক্ষার্থীর কাছ থেকে আদায় করা ৩৮ লাখ টাকা বোর্ডের তহবিলে জমা না করে ৩৮ লাখ টাকা এবং অফিস খরচের নামে অতিরিক্ত ৬৪ লাখ ৬০ হাজার টাকাসহ মোট প্রায় ১কোটি ২৬ লাখ কোটি টাকা আত্মসাত করা হয়েছে। সার্ভারের কোড পরিবর্তনের মাধ্যমে বিশেষ কৌশলে এসব অনিয়ম করা হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়। নগদ অর্থ গ্রহণের পর শিক্ষার্থীদের ব্যাংক রসিদ দেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়েছে।

ওই প্রতিবেদনে শিক্ষা বোর্ডের স্কুল শাখার পরিদর্শক অধ্যাপক আমিনুল হক, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম চৌধুরী, বিদ্যালয় নিবন্ধন শাখার সেকশন অফিসার মেজবাহুল ইসলাম বকুল এবং চতুর্থ শ্রেণির কর্মচারী শহিদুল ইসলাম শহীদের নাম উল্লেখ করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেছে কি না- তা নিশ্চিত হওয়া যায়নি।

দুদক সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের স্কুল পরিবর্তন, নাম ও নিবন্ধন সংশোধন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির অনুমোদন, পাঠদানের অনুমতি ও নবায়ন এবং স্বীকৃতি প্রদানসহ বিভিন্ন সেবায় অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। নির্ধারিত সরকারি ফির বাইরে অর্থ গ্রহণ, সেই অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়া এবং বিধিবহির্ভূতভাবে সেবা দেওয়ার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

বিশেষ করে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে কি না, তা যাচাই করছে দুদক। একই সঙ্গে নাম ও নিবন্ধন সংশোধনসহ বিভিন্ন সেবায় নির্ধারিত ফি যথাযথভাবে আদায় এবং সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে কি না, তা-ও পরীক্ষা করা হচ্ছে।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির অনুমোদন, পাঠদানের অনুমতি ও নবায়ন, স্বীকৃতি প্রদান এবং এমপিও-সংক্রান্ত কার্যক্রমে কোনো বিধিবহির্ভূত লেনদেন হয়েছে কি না, সেসব বিষয়েও প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে।

দিনাজপুর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আতাউর রহমান সরকার অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের সহকারী পরিচালক খায়রুল বাশারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় কর্মকর্তারা শিক্ষা বোর্ডের বিভিন্ন শাখার কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি প্রয়োজনীয় নথি ও তথ্য-উপাত্ত সংগ্রহ করেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে সংগৃহীত নথি ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করা হবে। পরে তা কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে দুদকের সহকারী পরিচালক ইমরান হুসাইন, উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদসহ আরও কয়েকজন কর্মকর্তা অংশ নেন।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

২ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

২ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

২ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

২ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

ফ্ল্যাটে তরুণীর ঝুলন্ত লাশ, প্রেমিক গ্রেফতার

পরবর্তী সংবাদ

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২৩০ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৮ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১৩০ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৪ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৬ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM