বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
২৯শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পিএমসর্বশেষ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পিএম
৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

নেত্রকোনার পূর্বধলায় ৮০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা দায়ের করেছেন।

ইতোমধ্যে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর দুপুর ২টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার বাসিন্দা।

এজাহারে অভিযোগ করা হয়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধার বসতঘরের আশপাশে ঘোরাফেরা করতেন এবং তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। ঘটনার দিন দুপুরে বৃদ্ধা ঘরে একা শুয়ে ছিলেন। এ সময় অভিযুক্ত কৌশলে ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, ঘটনার সময় এক প্রতিবেশী ওই বৃদ্ধার সঙ্গে দেখা করতে এসে সন্দেহবশত ঘরে প্রবেশ করেন। সেখানে অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখে তিনি চিৎকার শুরু করেন। এ সময় অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ভুক্তভোগীর ছেলের ভাষ্য, ঘটনার পর পারিবারিক ও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছিল। তবে কোনো সমাধান না হওয়ায় পরিবারের সদস্যদের পরামর্শে তিনি থানায় গিয়ে মামলা দায়ের করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার সন্ধ্যায় বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ