মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
২৭শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

ফ্ল্যাটে মদের কারখানা, নারীসহ চীনা নাগরিক গ্রেফতার

ফ্ল্যাটে মদের কারখানা, নারীসহ চীনা নাগরিক গ্রেফতার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পিএমসর্বশেষ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পিএম
ফ্ল্যাটে মদের কারখানা, নারীসহ চীনা নাগরিক গ্রেফতার

সাভারে দেশীয় মদসহ এক চীনা নাগরিক ও এক বাংলাদেশি নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে সাভারের হেমায়েতপুরের পূর্বহাটি এলাকার মীন টাওয়ার থেকে তাদের গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, হেমায়েতপুরের পূর্বহাটি এলাকার মীন টাওয়ারে একটি অভিযোগের তদন্তে যায় সাভার মডেল থানা পুলিশের একটি দল। সেখানে গিয়ে একটি ফ্ল্যাটে দেশীয় মদ তৈরির কারখানার সন্ধান মেলে। পরে সেখানে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ১৩ বালতি মদ ও মদ তৈরির সরঞ্জামসহ চীনা নাগরিক ফিলি লিহান (৫৪) এবং বাংলাদেশি নাগরিক চম্পা দাসকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা দেশীয় মদ তৈরি ও বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি সাইফুল আলম।

তিনি বলেন, চম্পা দাসের বাসায় মদ তৈরির সময় ওই চীনা নাগরিকসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। চম্পা দাস গত আড়াই বছর ধরে ওই বাসায় মদ তৈরির কাজ করে আসছিলেন। ঘটনাস্থল থেকে মদ তৈরির বেশ কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ