সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
১৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬১৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /পাচার হয়ে রাশিয়া গিয়ে যুদ্ধে ২০ বাংলাদেশির মৃত্যু: এসআরবি
জাতীয়

পাচার হয়ে রাশিয়া গিয়ে যুদ্ধে ২০ বাংলাদেশির মৃত্যু: এসআরবি

পাচার হয়ে রাশিয়া গিয়ে যুদ্ধে ২০ বাংলাদেশির মৃত্যু: এসআরবি...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ৭:০২ পিএম·সর্বশেষ: ১৪ অক্টোবর ২০২৬, ৭:০২ পিএম
পাচার হয়ে রাশিয়া গিয়ে যুদ্ধে ২০ বাংলাদেশির মৃত্যু: এসআরবি

ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে অন্তত ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় পাচার করা হয়। পরে তাদের রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয় এবং মাত্র ২১ দিনের প্রশিক্ষণ দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে সম্মুখসারিতে পাঠানো হয়। সেখানে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান।

তিনি জানান, এ ঘটনায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে মানবপাচার চক্রের ‘মূল হোতা’ মিজানুর রহমান (৫৫) এবং আবু তাহের লেন্টু (৫০) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছেন তারা।

আজ ভোরে ফরিদপুর জেলার নগরকান্দায় অভিযান চালিয়ে আসামি মিজানুর রহমানকে এবং ঝিনাইদহের কালিগঞ্জ থেকে লেন্টুকে গ্রেপ্তার করে এসআরবি।

সংবাদ সম্মেলনে বলা হয়, নির্মাণ প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে চলতি বছরের ৭ মে জবালে নূর, আরএস ইন্টারন্যাশনাল ও টিএস গ্রুপ নামের তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় পাঠায় চক্রটি। রাশিয়ায় যেতে প্রত্যেকে গড়ে প্রায় ১০ লাখ টাকা খরচ করেন বলে জানা গেছে। তবে রাশিয়ায় পৌঁছানোর পর প্রতিশ্রুতি অনুযায়ী তাদের চাকরি দেওয়া হয়নি। তাদের রুশ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এরপর মাত্র ২১ দিনের প্রশিক্ষণ দিয়ে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়।

আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশ থেকে যাদের নেওয়া হয়েছিল, তারা যুদ্ধ করার উপযুক্ত ছিলেন না। যুদ্ধের জন্য তাদের শারীরিক প্রস্তুতি, সামরিক প্রশিক্ষণ বা কৌশলগত দক্ষতা ছিল না।

তাদের কেন যুদ্ধক্ষেত্রে পাঠানো হলো?—এমন প্রশ্নের উত্তরে মো. আসাদুজ্জামান বলেন, ‘ধারণা করা হচ্ছে, শত্রুপক্ষের অবস্থান জানতে বাংলাদেশিদের টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে তাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর পর শত্রুপক্ষের অবস্থান শনাক্ত করা হতো।

এসআরবি আরও জানায়, যুদ্ধক্ষেত্রে সামনের সারি, মধ্যবর্তী অংশ ও পেছনের অংশ—এই তিন জায়গায় বাংলাদেশিদের মোতায়েন করা হয়েছিল। প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশির মৃত্যু হয়। পরে আরও তিনজন মারা যান।

এসআরবির তথ্য অনুযায়ী, পাচার হওয়া বাকি ১০ বাংলাদেশির মধ্যে ছয়জন এখনো যুদ্ধক্ষেত্রে রয়েছেন। আহত হয়েছে চারজন। যার মধ্যে দুইজন মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং দুইজন দেশে ফিরেছেন।

এসআরবি-১০ এর অধিনায়ক আসাদুজ্জামান বলেন, ‘দেশে ফেরা দুইজন ব্যক্তির মধ্যে একজনের নাম রাজন। গত ২৩ আগস্ট দূতাবাসের সহায়তায় দেশে ফেরেন তিনি। তার বাড়ি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানায়। ড্রোন হামলায় তার মেরুদণ্ডের নিচের অংশে হাড় ভেঙে যায়। এরপর প্রায় চার কিলোমিটার পথ বুকের ওপর ভর দিয়ে একটি ক্যাম্পে পৌঁছান তিনি।

দেশে ফেরার পর মানবপাচার প্রতিরোধ সংক্রান্ত আইনে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করে রাজনের পরিবার।

এসআরবির তথ্য অনুযায়ী, রাশিয়ায় পাচার হওয়া বাংলাদেশিদের বাড়ি গোপালগঞ্জ, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, জামালপুর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী ও গাজীপুরসহ বিভিন্ন জেলায়। বেশিরভাগই দরিদ্র পরিবারের। বিপুল পরিমাণ ঋণ নিয়ে তারা রাশিয়ায় গিয়েছিলেন। অনেক পরিবার স্বজনদের মৃত্যুর খবর পেলেও মরদেহ দেশে ফিরিয়ে আনতে পারেনি।

এ পাচার চক্রে বাংলাদেশিদের পাশাপাশি ইগর নামের এক রুশ নাগরিক এবং জুলিয়া নামের এক কিরগিজ নারীর জড়িত থাকার অভিযোগ পেয়েছে এসআরবি।

বিদেশি ওই দুই সন্দেহভাজন পাচারকারীর বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে এসআরবি। এছাড়া, চক্রের আরেক সদস্য মোস্তাফিজুরকে গ্রেপ্তারেও অভিযান চলছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

তথ্যসহ ৩ মন্ত্রণালয়ে নতুন সচিব, বাধ্যতামূলক অবসরে ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তা

তথ্যসহ ৩ মন্ত্রণালয়ে নতুন সচিব, বাধ্যতামূলক অবসরে ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তা

২ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে নিয়ে ভুল তথ্য, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে নিয়ে ভুল তথ্য, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

৩ ঘণ্টা আগে
সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: জামায়াত নেতা গ্রেপ্তার

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: জামায়াত নেতা গ্রেপ্তার

৩ ঘণ্টা আগে
মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা গ্রেপ্তার

মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা গ্রেপ্তার

৪ ঘণ্টা আগে
পরিকল্পনা চার মাস আগে, এরপর নিরাপত্তাকর্মীর কাজ নেন তিনজন

পরিকল্পনা চার মাস আগে, এরপর নিরাপত্তাকর্মীর কাজ নেন তিনজন

৪ ঘণ্টা আগে
শহরে যাঁরা প্রান্তিক, তাঁরা আরও প্রান্তিক হয়ে পড়ছেন

শহরে যাঁরা প্রান্তিক, তাঁরা আরও প্রান্তিক হয়ে পড়ছেন

৪ ঘণ্টা আগে
পূর্ববর্তী সংবাদ

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে লংমার্চ করত বিএনপি: চিফ হুইপ

পরবর্তী সংবাদ

পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের বিশেষ নির্দেশনা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৭ বার পঠিত
২

সিকদার পরিবারের বিদেশি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

👁️ ২৬ পঠিত
৩

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

👁️ ২৫ পঠিত
৪

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৫ পঠিত
৫

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

তথ্যসহ ৩ মন্ত্রণালয়ে নতুন সচিব, বাধ্যতামূলক অবসরে ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তা

০২:২৬ AM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে নিয়ে ভুল তথ্য, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

০১:২৫ AM

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: জামায়াত নেতা গ্রেপ্তার

০১:২৫ AM

মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা গ্রেপ্তার

১২:২৪ AM

পরিকল্পনা চার মাস আগে, এরপর নিরাপত্তাকর্মীর কাজ নেন তিনজন

১২:২৪ AM