বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
২৮শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’

বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ৭:৩৫ পিএমসর্বশেষ: ১৪ অক্টোবর ২০২৬, ৭:৩৫ পিএম
বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’

বাংলাদেশ বিমানের সেবার মান ও সময় সূচি নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।

বিমানে ভ্রমণের সময় বিড়ম্বনার শিকার হওয়ায় নিজের ফেসবুকে একটি পোস্ট করেন ইরফান সাজ্জাদ। সেখানে একটি ভিডিও যুক্ত করেছেন সাজ্জাদ।

ওই পোস্টে ইরফান সাজ্জাদ জানান, প্লেনে ওঠার পর তিনি দেখেন ককপিটে কাজ চলছে, তখনই তিনি বুঝতে পারেন পরিস্থিতি সুবিধাজনক নয়। এরপর কোনো সদুত্তর না দিয়েই যাত্রীদের আবার প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়।

র ব্যাকগ্রাউন্ডে একটি ফানি মিউজিক যুক্ত করে অভিনেতা লেখেন, ‘প্লেনে ওঠার পর দেখতে পেলাম ককপিটে কাজ চলছে, বুঝলাম ঘটনা খারাপ। এরপর তারা আবার প্লেন থেকে নামিয়ে দিল। এ প্লেন কবে উড়বে তারাও জানে না, আমরাও জানি না! এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস!

বিমানটি মূলত বাংলাদেশ এয়ারলাইন্সের। রসিকতা করে এই অভিনেতা রাষ্ট্রীয় এই বিমান সংস্থাকে ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ বলেও আখ্যায়িত করেন।

ইরফান সাজ্জাদের মতো অনেকেই দেশের বিমান সেবার মান ও যাত্রীদের ভোগান্তি নিয়ে ক্ষুব্ধ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ