বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
২৯শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৭ পিএমসর্বশেষ: ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৭ পিএম
সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

ভালোবাসার টানে সুদূর ফিনল্যান্ড থেকে জামালপুরের সরিষাবাড়ীতে ছুটে এসেছেন মিকা পেত্তেরি সিমোলা নামে এক যুবক। বিয়ে করেছেন সরিষাবাড়ী উপজেলার এক চা বিক্রেতার মেয়ে শান্তিনা জাহান সিমিকে।

শুধু সিমিকেই নয়, তার পাঁচ বছর বয়সি সন্তান রায়ানের অভিভাবকত্বও গ্রহণ করেছেন তিনি। ইসলাম ধর্ম গ্রহণ করে মিকার নতুন নাম হয়েছে ‘মিকাইল’।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার আউনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা চা বিক্রেতা রফিকুল ইসলামের মেয়ে সিমির স্বামী তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই আশ্রয় নেন তিনি। একপর্যায়ে এক আত্মীয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিনল্যান্ডের নাগরিক মিকার সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সম্পর্কের পরিণতি টানতে ফিনল্যান্ড সরকারের আইনি অনুমতি নিয়ে গত ২ অক্টোবর বাংলাদেশে পৌঁছান মিকা। জামালপুর জজ কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। এরপর ১০ লাখ টাকা দেনমোহরে কাজির মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়।

সিমি জানান, তাদের এই বিয়েতে তিনি অত্যন্ত আনন্দিত। এখন সন্তানসহ তাকে ফিনল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে। আগামী ১৮ অক্টোবর মিকাইলের ফিনল্যান্ডে ফিরে যাওয়ার কথা রয়েছে; পরবর্তীতে ভিসা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্ত্রী ও সন্তানকে সেখানে নিয়ে যাবেন তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ