বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১১:২০ পিএমসর্বশেষ: ৯ নভেম্বর ২০২৬, ১১:২০ পিএম
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কুমিল্লার চান্দিনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপজেলা শাখার কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম (৪৫)। গ্রেফতার অপরজন হলেন মহিচাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সোহেল ভূঁইয়া (৩৭)।

সোমবার (৯ নভেম্বর) তাদের চান্দিনা থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহযোগিতায় রোববার রাত সাড়ে ১১টায় ঢাকায় অভিযান চালায় থানা পুলিশ। এ সময় চান্দিনা উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও পৌর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। চান্দিনা থানার এসআই (নিরস্ত্র) সুষ্ময় দাশ গুপ্ত ও এএসআই (নিরস্ত্র) সাম্যশ্রী বড়ুয়ার নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতার রফিকুল ইসলামের বিরুদ্ধে ৮টি সাজা গ্রেফতারি পরোয়ানাসহ সর্বমোট ২০টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এদিকে অপর অভিযানে মহিচাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সোহেল ভূঁইয়াকে গ্রেফতার করা হয়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, তাদের দুজনকে চান্দিনা থানায় পূর্বের একটি বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। আসামিদের কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ