বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
২৯শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

চিহ্নিত মাদক কারবারির সঙ্গে গভীর রাতে পুলিশের ‘বৈঠক’

চিহ্নিত মাদক কারবারির সঙ্গে গভীর রাতে পুলিশের ‘বৈঠক’...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ৯:৪৩ পিএমসর্বশেষ: ১৫ অক্টোবর ২০২৬, ৯:৪৩ পিএম
চিহ্নিত মাদক কারবারির সঙ্গে গভীর রাতে পুলিশের ‘বৈঠক’

চট্টগ্রামের বাঁশখালীতে গভীর রাতে চিহ্নিত এক মাদক কারবারির সঙ্গে পুলিশের ‘গোপন বৈঠকের’ সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, কালীপুর ইউনিয়নের চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীর আলমের সঙ্গে গুনাগরি খাসমহল এলাকার একটি খাবারের হোটেলে গভীর রাতে বৈঠকটি হয়।

হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাঁশখালী থানার এএসআই আলমগীর হোসেনসহ তিন পুলিশ সদস্য সেখানে খাবার খাচ্ছেন এবং মাদক কারবারি জাহাঙ্গীর আলম তাদের বিল পরিশোধ করছেন।

এ বিষয়ে জানতে চাইলে এএসআই আলমগীর হোসেন বলেন, জাহাঙ্গীর আলম থানায় আর্থিক লেনদেন সংক্রান্ত একটি অভিযোগ দিয়েছিলেন, যার তদন্তের দায়িত্বে আমি ছিলাম। তদন্তের কাজে সকালে দেখা করার কথা থাকলেও পরদিন শহরে যাওয়ার কথা থাকায় রাতেই দেখা করি। থানায় নতুন আসায় তিনি যে মাদক কারবারি, তা আমার জানা ছিল না। রাতে দেখা করাটা আমার ভুল হয়েছে। খাবারের বিল আমি দিতে চাইলেও তিনি জোর করে দিয়ে দেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক সাংবাদিকদের জানান, জাহাঙ্গীর আলম চিহ্নিত মাদক কারবারি—এটি সত্য। তবে থানায় আর্থিক লেনদেন সংক্রান্ত তার একটি অভিযোগ রয়েছে। সেই অভিযোগের তদন্তের কাজেই পুলিশ তার সঙ্গে কথা বলতে গিয়েছিল। সবারই তো আইনি প্রতিকার পাওয়ার অধিকার রয়েছে। তবে এত গভীর রাতে কেন পুলিশ দেখা করতে গেল, সেটির ব্যাখ্যা সংশ্লিষ্ট কর্মকর্তারাই দিতে পারবেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ