শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
১লা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্যের

পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্যের...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পিএমসর্বশেষ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পিএম
পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্যের

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হিটলার বিশ্বাস গোপালগঞ্জ জেলার বড় ডুমরাসুর এলাকার সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে৷ তিনি ঢাকা জেলার দোহার থানার শাইনপুকুর তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পূজার ছুটিতে কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে গোপালগঞ্জের বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন হিটলার ৷ বাবলাতলা এলাকায় পৌঁছালে সার্বিক পরিবহণের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার। এ সময় গুরুতর আহত হন তিনি।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খান জানান, মোটরসাইকেল ও সার্বিক পরিবহণ নামের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ