শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
২ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

রাসায়নিক মেশানো দুধ ড্রেনে, পানি মেশানো দুধ বিক্রি ৩০ টাকায়

রাসায়নিক মেশানো দুধ ড্রেনে, পানি মেশানো দুধ বিক্রি ৩০ টাকায়...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ৭:১২ পিএমসর্বশেষ: ১৬ অক্টোবর ২০২৬, ৭:১২ পিএম
রাসায়নিক মেশানো দুধ ড্রেনে, পানি মেশানো দুধ বিক্রি ৩০ টাকায়

নড়াইলে ক্ষতিকর রাসায়নিক মেশানোর দায়ে এক বিক্রেতার এক ডেকচি দুধ ড্রেনে ফেলে বিনষ্ট করা হয়েছে। আর অতিরিক্ত পানি মেশানোর দায়ে অপর দুই বিক্রেতার দুধ লিটারপ্রতি ৩০ টাকা দরে ভোক্তাদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।

একই সঙ্গে ওই তিন দুধ বিক্রেতাকে মোট ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে নড়াইল শহরের রূপগঞ্জ দুধ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল শেখ জানান, বিভিন্ন সময়ে দুধের মধ্যে ক্ষতিকর রাসায়নিক ও পানি মেশানোর অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে রূপগঞ্জ দুধ বাজারে আকস্মিক অভিযান চালানো হয়। এ সময় বিক্রেতাদের আনা দুধ পরীক্ষা করা হলে একজন বিক্রেতার দুধে রাসায়নিকের উপস্থিতি শনাক্ত হয়। তাৎক্ষণিকভাবে ওই দুধ নর্দমায় (ড্রেনে) ফেলে বিনষ্ট করা হয়।

এছাড়া অন্য দুই বিক্রেতার দুধে সহনীয় মাত্রার চেয়ে অতিরিক্ত পানির উপস্থিতি ধরা পড়ে। পরে ওই দুধ উপস্থিত সাধারণ ভোক্তাদের কাছে প্রতি লিটার ৩০ টাকা দরে বিক্রি করে দেওয়া হয়। একই সঙ্গে ভোক্তা অধিকার ও খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে ওই তিন বিক্রেতাকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

দুধে ভেজাল রোধে জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ