শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
১লা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

৩ মণ ইলিশ দেওয়া হলো এতিম ও দুস্থদের

৩ মণ ইলিশ দেওয়া হলো এতিম ও দুস্থদের...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ৭:১২ পিএমসর্বশেষ: ১৬ অক্টোবর ২০২৬, ৭:১২ পিএম
৩ মণ ইলিশ দেওয়া হলো এতিম ও দুস্থদের

লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ পরিবহণের দায়ে চারজনকে আটক করা হয়েছে। এর মধ্যে দুই জেলেকে ১৩ দিন করে কারাদণ্ড ও দুই পরিবহণকারীকে এক হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া আটকদের কাছ থেকে জব্দকৃত প্রায় তিন মণ ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হুসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটকদের এ সাজা দেন।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন—উপজেলার চরফলকন গ্রামের ফরহাদ হোসেন ও ইসমাইল হোসেন। অর্থদণ্ডপ্রাপ্ত পরিবহণকারীরা হলেন একই গ্রামের মো. নোমান ও মো. বাচ্চু।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বলেন, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথভাবে কমলনগরের মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে। অভিযানে চারজনকে আটক করার পাশাপাশি প্রায় তিন মণ ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছগুলো স্থানীয় কয়েকটি এতিমখানা ও অসহায়-দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

মৎস্য বিভাগ জানায়, মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনা নদীর রামগতির চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার জলসীমায় সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময়ে মাছ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নদীতে নিয়মিত টহল ও অভিযান জোরদার করেছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা, দুই বছরের কারাদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ