শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
১লা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

কুমিল্লায় যুবদল সদস্যকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় যুবদল সদস্যকে কুপিয়ে হত্যা...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ৮:১৬ পিএমসর্বশেষ: ১৬ অক্টোবর ২০২৬, ৮:১৬ পিএম
কুমিল্লায় যুবদল সদস্যকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় যুবদলের এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে সদর উপজেলার ছত্রখিল এলাকায় এ ঘটনা ঘটে।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার দ্য ডেইল স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মো. আবু কাউছার (৩৫) নগরীর ৪ নম্বর ওয়ার্ডের যুবদলের সদস্য বলে জানিয়েছেন কুমিল্লা মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, অটোরিকশায় করে ছত্রখিল এলাকা দিয়ে যাচ্ছিলেন কাউছার। এ সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লার ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাউছারের বন্ধু শামীমের একটি জমি নিয়ে স্থানীয় তৌহিদ ও তানজিলের সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে আজ সালিশ হওয়ার কথা ছিল। সেখানে যাওয়ার পথেই কাউছারের ওপর হামলা হয়।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ