শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
২ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

গভীর রাতে এলোপাতাড়ি গুলি, যুবক নিহত

গভীর রাতে এলোপাতাড়ি গুলি, যুবক নিহত...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ এএমসর্বশেষ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ এএম
গভীর রাতে এলোপাতাড়ি গুলি, যুবক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তারেক হোসেন বাপ্পি বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির মৃত আলী আহমদ ও জমিলা খাতুনের ছেলে।

আহত তাফসির আলম শাওন একই ইউনিয়নের অলিনগর এলাকার ইউসুফের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বজনদের বরাতে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ডের বাড়বকুণ্ড অলিনগরে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে। এতে দুজনই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, গুলিবিদ্ধ অপর তরুণ তাফসির আলম শাওনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কারা বা কী উদ্দেশ্যে এ গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তবে স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। সাগরে বালু উত্তোলন কেন্দ্র করে দুইপক্ষের বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন অনেকে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ