শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
২ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ এএমসর্বশেষ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ এএম
তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় চাঞ্চল্যকর স্কুলছাত্রী জান্নাতুন তাজমিন হত্যার ঘটনায় কক্সবাজারের কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুর বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করা হয়েছে।

স্থানীয় এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযোগটি নিয়মিত ধর্ষণ মামলা হিসেবে নথিভুক্ত করে।

শুক্রবার রাতে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনকারী আইনজীবী মোহাম্মদ রাশেদ বলেন, প্রতারণার মাধ্যমে তাজমিনকে কক্সবাজারে নিয়ে আসেন রাজু। গত ৬ অক্টোবর তারা একটি হোটেলের কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে রাতযাপন করেন। ভালোবাসার অভিনয় করে কক্সবাজারে এনে তাজমিনকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে বিবেকের তাড়নায় মামলাটি করেছি।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় করা আবেদনে ওই আইনজীবী তাজমিনের বয়সের বিষয়টিও আদালতকে অবহিত করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, রাজু প্রতারণা করে তাজমিনকে কক্সবাজারে না আনলে পরবর্তী সময়ে এমন করুণ পরিণতির ঘটনা নাও ঘটতে পারত।

এর আগে গত ১১ অক্টোবর রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে রাজুকে আটক করে সদর মডেল থানা পুলিশ। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক রাজুকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ