শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
২ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

উত্তরায় পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ

উত্তরায় পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ৪:৪৭ পিএমসর্বশেষ: ১৭ অক্টোবর ২০২৬, ৪:৪৭ পিএম
উত্তরায় পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ

সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর উত্তরায় চলমান বিক্ষোভে আজ শনিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন পোশাকশ্রমিকরা।

গত সোমবার থেকে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তরায় আন্দোলন করে আসছেন পোশাকশ্রমিকরা। আন্দোলনের অংশ হিসেবে আগে একাধিকবার রাস্তা অবরোধ করলেও আজই প্রথম পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রতিদিনের মতো আজও সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার রাজলক্ষ্মী এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করেন পোশাকশ্রমিকরা। তখনই পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির উত্তরা বিভাগের ডিসি রেজাউল করিম সাংবাদিকদের জানান, পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে। কিন্তু তারা এতে ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর আক্রমণ শুরু করে।

তিনি জানান, বিক্ষোভকারীদের নিক্ষেপ করা ইট-পাটকেলে প্রায় ১৭-১৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে শিল্প পুলিশের এক কনস্টেবলের হাত ভেঙে গেছে।

জবাবে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করেছে বলেও জানান তিনি।

রেজাউল করিম আরও জানান, পোশাকশ্রমিকদের সঙ্গে প্রায় এক ঘণ্টা পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া চলে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ