গাজীপুরের সফিপুরে ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন ডিভিশনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
আজ শনিবার বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসানসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আগুনের তীব্রতা রয়েছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।



