সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
৪ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

এটা আমার অন্য এক ব্যক্তিত্ব, কী ইঙ্গিত দিলেন নুসরাত

এটা আমার অন্য এক ব্যক্তিত্ব, কী ইঙ্গিত দিলেন নুসরাত...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৬ পিএমসর্বশেষ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৬ পিএম
এটা আমার অন্য এক ব্যক্তিত্ব, কী ইঙ্গিত দিলেন নুসরাত

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া বর্তমানে ‘লজ্জা’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ সিনেমাটি নির্মাণ করছেন এমএইচ খোকন। কিছু দিন আগে এ সিনেমার শুটিং শুরু হয়েছে। এ সিনেমায় নুসরাত ফারিয়া ছাড়াও আরও থাকছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করে খবরের শিরোনামে এসেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। এবার নিজের অন্য রূপ দেখিয়ে নেটিজেনদের মাঝে হইচই ফেলে দিয়েছেন তিনি। এ নিয়ে নিজের ব্যাখ্যাও দিয়েছেন অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া পোস্টে বহু রূপ দিয়েছেন অভিনেত্রী। সেখানে দেখা গেছে, পরনে কালো রঙের ডিপ ভি-নেক বডিস্যুটের সঙ্গে ওভারসাইজড কালো পিনস্ট্রাইপ ব্লেজার। ব্যতিক্রম কম্বিনেশন। এর সঙ্গে কালো শিয়ার টাইটস, ঝলমলে স্ট্র্যাপের হাইহিল, বড় হুপ কানের দুল এবং পরিপাটি খোঁপায় বাঁধা চুল। দেখে আঁচ করা যায়, ছবিগুলো তুলেছেন কোনো লিফটে। তবে রূপসজ্জায় যেমন ব্যতিক্রমী, ছবির ক্যাপশনেও সেই বার্তা দিলেন নুসরাত ফারিয়া। ছবির পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন একটি বাক্য— ‘এটা আমার অন্য এক ব্যক্তিত্ব।

অবশ্য নুসরাত ফারিয়ার এই ব্যতিক্রমী রূপ দেখে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন তার ভক্ত-অনুসারীরা। পোস্টটি দেওয়ার পর চার ঘণ্টায় এতে প্রায় তিন হাজারের মতো প্রতিক্রিয়া এসেছে। মন্তব্যের সংখ্যা ছাড়িয়েছে ২০০। তবে ইনস্টাগ্রামে সাড়ার পরিমাণ বেশি। সেখানে অভিনেত্রীর একই ছবির পোস্টে প্রতিক্রিয়া এসেছে ৫ হাজারের বেশি।

সামাজিক মাধ্যমে এক নেটিজেন লিখেছেন— 'ছবিগুলো অসাধারণ।' আরেক নেটিজেন লিখেছেন— 'অনেক সাহসী ও আবেদনময়ী দেখাচ্ছে।' অন্য আরেক নেটিজেন লিখেছেন— 'এটা দুঃখজনক।' এর বিপরীতে কেউ কেউ অভিনেত্রীকে কটাক্ষও করেছেন। তবে কোনো মন্তব্যেই ভ্রুক্ষেপ করেননি নুসরাত ফারিয়া।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ