রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৩ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

‘শিশুসন্তানের সঙ্গে এক বছর দেখা করতে দেয় না’ কাঁদতে কাঁদতে বললেন অভিনেত্রী

‘শিশুসন্তানের সঙ্গে এক বছর দেখা করতে দেয় না’ কাঁদতে কাঁদতে বললেন অভিনেত্রী...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:০২ এএমসর্বশেষ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:০২ এএম
‘শিশুসন্তানের সঙ্গে এক বছর দেখা করতে দেয় না’ কাঁদতে কাঁদতে বললেন অভিনেত্রী

‘রাইজ় অ্যান্ড ফল’ রিয়েলিটি শোয়ের প্রতিযোগী অভিনেত্রী সোনম মালিক নিজের ব্যক্তিগত জীবনের এক কঠিন অধ্যায় তুলে ধরেছেন। ভোজপুরি অভিনেত্রী কাজল রাঘওয়ানির সঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। সোনম জানান, তার সাত বছরের একটি ছেলে রয়েছে, কিন্তু গত এক বছর ধরে নানা বাধা থাকায় নিজের সন্তানের মুখটুকু দেখতে পাননি তিনি।

অনুষ্ঠানের একটি পর্বে হঠাৎই কান্নায় ভেঙে পড়েন সোনম। তাকে ওই অবস্থায় দেখে কারণ জানতে চান কাজল। শোয়ের একটি কোণায় বসে কথা বলতে শুরু করেন দুই অভিনেত্রী। সেই সময় নিজের গলায় থাকা লকেটটি কাজলের দিকে বাড়িয়ে দিয়ে ফিসফিস করে সোনম বলেন, ‘এটা আমার ছেলে।’ একই সঙ্গে বিষয়টি গোপন রাখারও অনুরোধ করেন তিনি। সোনম আরও বলেন, ‘আমি শুধু ওর জন্যই এখানে এসেছি। কিন্তু আমাকে ওর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। গত এক বছর ধরে ওকে চোখে দেখিনি।

সন্তানের থেকে এই দূরত্ব ও না পাওয়ার যন্ত্রণার কথা বলতে বলতে বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি। সহকর্মী কাজলের কাছে পুরো ঘটনাটি বলে কিছুটা হালকা হওয়ার চেষ্টা করেন এবং কাজলও নীরবে তার মনের কথা শোনেন।

২০২৫ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়া ‘আরা কে ওথলালি’ গানে পবন সিংহের সঙ্গে কাজ করে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। ধীরে ধীরে অভিনয়েও নিজের জায়গা করে নিচ্ছেন এই অভিনেত্রী। তবে ঠিক কী কারণে তার ব্যক্তিগত জীবন এমন টালমাটাল, কে বা কারা তাকে ছেলের সঙ্গে দেখা করতে বাধা দিচ্ছে— সে বিষয়ে অনুষ্ঠানে আর বিস্তারিত কিছু জানাননি তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ