রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৩ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

এআইয়ের ব্যবহার রুখতে আদালতে কৃতি, যা বলল দিল্লির হাইকোর্ট

এআইয়ের ব্যবহার রুখতে আদালতে কৃতি, যা বলল দিল্লির হাইকোর্ট...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১:৪৫ পিএমসর্বশেষ: ১৮ অক্টোবর ২০২৬, ১:৪৫ পিএম
এআইয়ের ব্যবহার রুখতে আদালতে কৃতি, যা বলল দিল্লির হাইকোর্ট

ব্যক্তিত্বের অধিকার সুরক্ষিত রাখার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কৃতি শ্যানন।

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন এবার নিজের ব্যক্তিত্বের অধিকার সুরক্ষিত রাখার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার নাম, মুখ, ছবি ও কণ্ঠস্বর কিংবা পরিচিতিকে অনুমতি ছাড়া বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা হলে তার বিরুদ্ধে আইনি সুরক্ষা চেয়েছেন অভিনেত্রী।

বিনোদন জগতের তারকাদের নাম ও ছবি বাণিজ্যিক উদ্দেশ্যে অনুমতি ছাড়া ব্যবহারের পাশাপাশি এআই দিয়ে তৈরি কনটেন্ট, ডিপফেক, ডিজিটাল ছদ্মপরিচয়ের ঘটনা এখন হরহামেশাই ঘটছে। ভুয়া পণ্যের প্রচারে তারকাদের পরিচয় ব্যবহারের মতো বিষয় নিয়েও আদালতে মামলা হচ্ছে। কৃতি শ্যাননের আগেও একাধিক তারকা নিজেদের নাম, চেহারা ও কণ্ঠের সুরক্ষা নিয়েছেন আদালত থেকে।

শুক্রবার (১৬ অক্টোবর) এ মামলার শুনানিতে ব্যক্তিত্বের অধিকারের পরিধি নিয়ে একাধিক প্রশ্ন তোলেন আদালত। এর পাশাপাশি এ অধিকার ঠিক কোন কোন বিষয়কে সুরক্ষা দেয়, তা স্পষ্ট করতে প্রাসঙ্গিক রায় ও আইনি গবেষণাপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিনেত্রীর আইনজীবীদের জমা দেওয়া রায় ও গবেষণাপত্র পর্যালোচনা করে এ বিষয়ে বিস্তারিত আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন দিল্লি হাইকোর্ট। মামলাটির পরবর্তী শুনানি হবে ২৯ অক্টোবর।

এদিকে বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের এজলাসে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। কৃতি শ্যাননের হয়ে আদালতে দাঁড়ান আইনজীবী প্রবীণ আনন্দ। শুনানির শুরুতেই বিচারপতি জানতে চান— ব্যক্তিত্বের অধিকারের আওতায় ঠিক কোন কোন বিষয়কে অন্তর্ভুক্ত করা যায়। এবং আইনি সীমা ও পরিধি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আদালত।

কৃতির আইনজীবীকে এ বিষয়ে প্রাসঙ্গিক বিচারবিভাগীয় রায়, গবেষণাপত্রসহ অন্যান্য আইনি নথির সংকলন জমা দিতে বলা হয়েছে। এর পাশাপাশি এ অধিকার সম্পর্কে তার নিজস্ব আইনি ব্যাখ্যাও আদালতের সামনে তুলে ধরতে বলা হয়েছে।

উল্লেখ্য, কৃতি শ্যাননকে সর্বশেষ দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়। ১৯ জুন মুক্তি পাওয়া এ সিনেমাটি খুব একটা সুবিধা করতে পারেনি। সিনেমার গল্পের দুর্বলতা নিয়ে হয়েছে অনেক সমালোচনা। সিনেমায় কৃতির সঙ্গে জুটি হয়ে কাজ করেছেন শহীদ কাপুর ও রাশমিকা মান্দানা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ