রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৩ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

আলোচনার মাঝেই পরীমনির নতুন ভিডিও ভাইরাল

আলোচনার মাঝেই পরীমনির নতুন ভিডিও ভাইরাল...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ৩:৫৩ পিএমসর্বশেষ: ১৮ অক্টোবর ২০২৬, ৩:৫৩ পিএম
আলোচনার মাঝেই পরীমনির নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। সিনেমার চেয়ে অভিনয়ের বাইরের জগত নিয়েই যিনি সংবাদ শিরোনামে বেশি জায়গা করে নেন। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই চিত্রনায়িকার চেহারা বসিয়ে তৈরি করা আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

মূলত একটি বেসরকারি টেলিভিশনের ইনস্টাগ্রাম পেজ হ্যাক করার মাধ্যমেই এই অনাকাঙিক্ষত কাণ্ডটি ঘটানো হয়। পরে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটি হ্যাকিংয়ের বিষয়টি জানিয়ে দুঃখ প্রকাশ করে। এ নিয়ে ফেসবুক লাইভে পরীমনি নিজেও ক্ষোভ প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর সেই ভিডিওটি নিয়ে চলমান আলোচনা-সমালোচনার মাঝেই এবার নতুন একটি ভিডিও প্রকাশ করলেন পরীমনি। এবারের ভিডিওতে অবশ্য সম্পূর্ণ ভিন্ন এক রূপে ধরা দিয়েছেন তিনি।

তে দেখা যায়, শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর সাজে তিনি হাজির হয়েছেন। তার এই সাজ ও উপস্থিতি ঘিরে ভক্তদের মধ্যেও বেশ আগ্রহ দেখা গেছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরের দিকে নিজের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন পরী। ৫১ সেকেন্ডের ওই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক…।

পূজার এই আনন্দঘন মুহূর্তে পরীমনির দেওয়া বিশেষ বার্তা এবং দেবীরূপী অনন্য সাজ তার অনুরাগীদের আলাদা করে নজর কেড়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ