রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৩ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

এই বয়সে মেসি যেভাবে খেলছে ‘অবিশ্বাস্য’

এই বয়সে মেসি যেভাবে খেলছে ‘অবিশ্বাস্য’...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ৫:২৯ পিএমসর্বশেষ: ১৮ অক্টোবর ২০২৬, ৫:২৯ পিএম
এই বয়সে মেসি যেভাবে খেলছে ‘অবিশ্বাস্য’

ফুটবল বিশ্বের এই সময়ের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। আর্জেন্টিনার এই কিংবদন্তি সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। জাতীয় দলে না খেললেও ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি।

শনিবার রাতে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারায় ইন্টার মায়ামি। একক দক্ষতায় দুটি গোল করেছেন মেসি।

তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে খেলা শেষে ইন্টার মায়ামির কোচ ক্রিশ্চিয়ান গঞ্জালেজ বলেছেন, ‘মেসি প্রতি বারই গোটা বিশ্বকে অবাক করে দিতে পারে। ৩৯ বছরে এসে কেউ এ রকম ফুটবল খেলছে, এটা না দেখলে বিশ্বাস করা যায় না।

শনিবারের ম্যাচের প্রথমার্ধের একিবারে শেষ মুহূর্তে মায়ামিকে এগিয়ে দিয়েছিলেন জার্মান বারটেরাম। সেই গোলের ক্ষেত্রে পাস ছিল মেসির। দ্বিতীয়ার্ধে চার মিনিটের ব্যবধানে দুটি গোল করেন আর্জেন্টিনার সুপারস্টার।

খেলার ৫৬ মিনিটে ডান প্রান্ত থেকে বল নিয়ে গোলের জন্য ছুটেন মেসি। পেনাল্টি বক্সে ঢুকে বিপক্ষের এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে বাঁ পায়ের নিচু শটে গোল করেন তিনি।

৬০ মিনিটে একই কায়দায় আবার গোল করেন মেসি। এবার লুই সুয়ারেজের পাস থেকে পেয়ে এগিয়ে যান মেসি। সামনে আটলান্টার ডিফেন্ডার চলে এলেও মেসিকে আটকাতে পারেননি। বিপক্ষের গোলকিপার লুকাস হোয়োসকে বোকা বানিয়ে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন মেসি। পরে আটলান্টার হয়ে একটি গোল করেন ফাফা পিকল্ট।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ