রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৩ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

দিনদুপুরে ফ্রান্সপ্রবাসীর টাকাভর্তি ব্যাগ ছিনতাই

দিনদুপুরে ফ্রান্সপ্রবাসীর টাকাভর্তি ব্যাগ ছিনতাই...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ৯:১৪ পিএমসর্বশেষ: ১৮ অক্টোবর ২০২৬, ৯:১৪ পিএম
দিনদুপুরে ফ্রান্সপ্রবাসীর টাকাভর্তি ব্যাগ ছিনতাই

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাসুম মোল্লা নামে এক ফ্রান্সপ্রবাসীর কাছ থেকে ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার আধুরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। মাসুম মোল্লা উপজেলার করাটিয়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।

মাসুমের শ্বশুর বরকত উল্লাহ জানান, তার বাড়ি হোড়গাঁও এলাকায়। জমি রেজিস্ট্রি করার জন্য রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ভুলতায় ঢাকা ব্যাংকের শাখা থেকে ১১ লাখ টাকা এবং ইসলামী ব্যাংকের শাখা থেকে ১৫ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করেন। পরে টাকাগুলো মেয়ের জামাতা মাসুম মোল্লার কাছে বুঝিয়ে দেন।

টাকাভর্তি ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করাটিয়ার বাড়ির উদ্দেশে রওনা হন মাসুম। দুপুর ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় পৌঁছালে একটি সাদা প্রাইভেট কারে আসা তিন থেকে চারজন তার পথরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে তাকে মোটরসাইকেলসহ সড়কে ফেলে রেখে পালিয়ে যায়।

বরকত উল্লাহ আরও জানান, ছিনতাইকারীদের ধাক্কায় মাসুম শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। জমি রেজিস্ট্রি করার জন্যই ব্যাংক থেকে ওই টাকা উত্তোলন করা হয়েছিল। এ ঘটনায় তিনি রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ছিনতাইকারীদের গ্রেফতার ও টাকা উদ্ধারের আশ্বাস দিয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইকারীদের গ্রেফতার ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ