রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৩ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

বগুড়ায় ৩ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার, বীজ ও নগদ অর্থ

বগুড়ায় ৩ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার, বীজ ও নগদ অর্থ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ৯:১৫ পিএমসর্বশেষ: ১৮ অক্টোবর ২০২৬, ৯:১৫ পিএম
বগুড়ায় ৩ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার, বীজ ও নগদ অর্থ

বগুড়ায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে তিন হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে সার, বীজ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এনসিসি ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে এই কৃষি সহায়তা দেওয়া হয়।

রোববার (১৮ অক্টোবর) সকালে বগুড়া জেলার গাবতলী ও শিবগঞ্জ উপজেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। পরে দুপুরে একই উপজেলার বাগবাড়িতে এবং বিকালে শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থান মাদ্রাসা মাঠে কৃষকদের হাতে এসব উপকরণ ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, সহায়তাপ্রাপ্ত প্রতিটি প্রান্তিক কৃষক ২০ কেজি ডিএপি, ১৫ কেজি এমওপি, ১০ কেজি জিপসাম, ১ কেজি জিংক, ৫০০ গ্রাম বোরন, ১ কেজি উন্নত জাতের সরিষার বীজ এবং আরও ছয় ধরনের রবি সবজির বীজ পেয়েছেন। এ ছাড়া কৃষি ব্যয় নির্বাহের জন্য প্রত্যেক কৃষককে নির্দিষ্ট পরিমাণ নগদ আর্থিক সহায়তাও দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রান্তিক চাষিদের পাশে দাঁড়ানো অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এনসিসি ব্যাংকের এই সহায়তা কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে চাষাবাদে বড় ধরনের ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের কর্মকর্তারা জানান, দেশের খাদ্যনিরাপত্তা ও কৃষি অর্থনীতিকে শক্তিশালী করতে তারা সব সময় কৃষকদের পাশে থাকবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) ভারপ্রাপ্ত মহাপরিচালক আব্দুল মজিদ, এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নূরুন নেওয়াজ সেলিম ও ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিনসহ স্থানীয় ব্যক্তিরা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ