রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৩ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

বাংলাদেশি এজেন্সির কোটা ব্লকে ভারতীয় ভিসা পেতে ভোগান্তি

বাংলাদেশি এজেন্সির কোটা ব্লকে ভারতীয় ভিসা পেতে ভোগান্তি...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ৯:৪৭ পিএমসর্বশেষ: ১৮ অক্টোবর ২০২৬, ৯:৪৭ পিএম
বাংলাদেশি এজেন্সির কোটা ব্লকে ভারতীয় ভিসা পেতে ভোগান্তি

বাংলাদেশি বিভিন্ন ট্রাভেল এজেন্সি ভারতের ভিসার কোটা আগে থেকেই ব্লক করে রাখার কারণে সাধারণ ভিসাপ্রত্যাশীরা আবেদন করতে গিয়ে নানা জটিলতা ও ভোগান্তির সম্মুখীন হচ্ছেন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহ। একই সঙ্গে সাধারণ মানুষের এই সমস্যা নিরসনে ভারতীয় হাইকমিশন গুরুত্বের সঙ্গে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির ঐতিহাসিক পূজামণ্ডপ পরিদর্শনের পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

ভারতীয় ডেপুটি হাইকমিশনার জানান, বেশ কিছু দেশীয় এজেন্সি প্রযুক্তিগত বা অন্য উপায়ে ভিসার কোটা আগে থেকেই ব্লক করে রাখে। এর ফলে সাধারণ আবেদনকারীরা যথাসময়ে নিজেদের আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ পান না, যার সরাসরি প্রভাব পড়ে ভিসা প্রাপ্তির ওপর এবং তৈরি হয় চরম ভোগান্তি। সাধারণ মানুষের এই দুর্ভোগ দূর করতে এবং ভিসা প্রদান প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও দ্রুতগতির করতে ভারতীয় হাইকমিশন সক্রিয়ভাবে কাজ করছে।

উল্লেখ্য, মির্জাপুরে রণদা প্রসাদ সাহার বাড়িতে পৌঁছানোর পর ভারতীয় ডেপুটি হাইকমিশনার পবন বাদেহ প্রথমে কুমুদিনী হাসপাতালের লাইব্রেরি ঘুরে দেখেন। পরবর্তীতে তিনি সেখানে অবস্থিত শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার আবহ উপভোগ করেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ