সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
৪ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: আদালতে প্রধান আসামি আমিনীর স্বীকারোক্তি

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: আদালতে প্রধান আসামি আমিনীর স্বীকারোক্তি...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ২:৩০ এএমসর্বশেষ: ১৯ অক্টোবর ২০২৬, ২:৩০ এএম
সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: আদালতে প্রধান আসামি আমিনীর স্বীকারোক্তি

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার রাত সাড়ে সাতটায় সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম (তৃতীয় আদালত) নুসরত জাহানের খাস কামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হক জানান, জবানবন্দি শেষে রাত সাড়ে ৭টার দিকে ফজলুল হক আমিনীকে জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, জবানবন্দিতে ফজলুল হক আমিনী দাবি করেন, নিহত শামীম ধর্ম অবমাননা করেছিলেন। তবে তাকে মেরে ফেলার কোনো উদ্দেশ্য ছিল না, ঘটনাটি ‘অনাকাঙ্ক্ষিতভাবে’ ঘটে গেছে। জবানবন্দিতে তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের নামও প্রকাশ করেছেন।

এর আগে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দেবহাটা থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, ফজলুল হক তার চাচাতো ভাই বসির আহম্মেদের বাড়িতে আত্মগোপনে ছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

গত মঙ্গলবার দেবহাটায় দুই দফা হামলা চালিয়ে পিটিয়ে হত্যা করা হয় উপজেলার বড় শান্তা গ্রামের ওয়াহিদুজ্জামান শামীমকে (৩৫)। এ ঘটনায় তার বড় ভাই আবদুল জলিল বৃহস্পতিবার রাতে দেবহাটা থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে স্থানীয় ‘তৌহিদী জনতার’ নেতা ফজলুল হক আমিনীকে প্রধান আসামি করা হয়।

এরপর শুক্রবার ভোরে এজাহারভুক্ত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন মোক্তার হোসেন খান (৫৩) ও আসাদুল ইসলাম মোল্লা (৪৬)।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ