সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
৪ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

ধর্মীয় উৎসব শিশুদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয়: ডেপুটি স্পিকার

ধর্মীয় উৎসব শিশুদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয়: ডেপুটি স্পিকার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ৪:০২ এএমসর্বশেষ: ১৯ অক্টোবর ২০২৬, ৪:০২ এএম
ধর্মীয় উৎসব শিশুদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয়: ডেপুটি স্পিকার

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার হাট গোবিন্দপুর পশ্চিমপাড়া হরিমন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসবের অনুষ্ঠান।

ধর্মীয় উৎসব শিশুদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার অঙ্গীকারও করেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার হাট গোবিন্দপুর পশ্চিমপাড়া হরিমন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কায়সার কামাল বলেন, ‘আমার কাছে কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান—এমন কোনো ভেদাভেদ নেই। একজন নাগরিক হিসেবে প্রত্যেকের সমান অধিকার রয়েছে। সেই অধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়নে আমি কাজ করে যাব।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কলমাকান্দা-দুর্গাপুর অঞ্চলটি দীর্ঘদিন ধরে অবহেলিত। এ অঞ্চলকে এগিয়ে নিতে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে মা-বাবার মুখ উজ্জ্বল করার পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে। দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদেরই নিতে হবে। এ কাজে তিনি সবার পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলমাকান্দা ইউএনও এন এম আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ, কলমাকান্দা থানার ওসি সোহেল রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া, খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ