সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
৪ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

দিনাজপুরে মা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুর-শাশুড়ি আটক

দিনাজপুরে মা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুর-শাশুড়ি আটক...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ৩:৩৭ পিএমসর্বশেষ: ১৯ অক্টোবর ২০২৬, ৩:৩৭ পিএম
দিনাজপুরে মা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুর-শাশুড়ি আটক

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় এক নারী ও তার দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় ওই নারীর স্বামী শাকিল হোসেন (২৮) এবং তার বাবা মাহতাব উদ্দিন (৫০) ও মা ইসমত আরা ওরফে তারা বানুকে (৪৬) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আজ সোমবার চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন নবীসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য পুলিশ স্বর্ণা আক্তার (২৪) এবং তার দুই বছর বয়সী ছেলে সাফায়েত হোসেন ও নয় মাস বয়সী মেয়ে রাইফা মনির মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

এর আগে গত রাতে উপজেলার মোস্তফাপুর গ্রামে শ্বশুর বাড়ি থেকে স্বর্ণা ও তার দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, রোববার সন্ধ্যায় পুলিশ খবর পায়, এক নারী তার দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ঘরের দেওয়ালে সুইসাইড নোটও পাওয়া যায়। তবে পুলিশের ধারণা, প্রকৃত ঘটনা থেকে তদন্তকারীদের দৃষ্টি সরিয়ে বিভ্রান্ত করতে শাকিলই এই নোট লিখতে পারেন।

মাহমুদুন নবী আরও জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের সন্দেহ, শাকিলই তার স্ত্রী ও সন্তানদের হত্যা করে থাকতে পারেন।

প্রায় চার বছর আগে পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী গ্রামের বাসিন্দা খায়রুল ইসলামের মেয়ে শাকিলের সঙ্গে স্বর্ণার বিয়ে হয়েছিল। শাকিল পেশায় ব্যাটারিচালিত রিকশাচালক।

‘পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে এই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। তার জের ধরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।

মাহমুদুন নবী বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় স্বর্ণার বাবা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ