সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
৪ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

সরকারি কর্মচারীদের ভাতা আগের নিয়মেই, প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মচারীদের ভাতা আগের নিয়মেই, প্রজ্ঞাপন জারি...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ৩:৩৭ পিএমসর্বশেষ: ১৯ অক্টোবর ২০২৬, ৩:৩৭ পিএম
সরকারি কর্মচারীদের ভাতা আগের নিয়মেই, প্রজ্ঞাপন জারি

সরকারের মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রচলিত ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ।

এতে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ২০২৬ সালের ৩০ জুনের মূল বেতনের ভিত্তিতে এসব ভাতা নির্ধারণ ও পরিরোধ করা হবে।

আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি-৩ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতার বাইরে মূল বেতনের শতকরা হার অনুযায়ী কর্মচারীরা যেসব ভাতা পেয়ে আসছেন, সেগুলো ২০২৬ সালের ৩০ জুন তারা যে মূল বেতন পেয়েছেন, তার ভিত্তিতে নির্ধারণ ও পরিশোধ করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের উপসচিব মো. ফেরদৌস আলম।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ