ময়মনসিংহে প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্তে চিকিৎসাধীন শিল্পী বেগম নামে ৪৫ বছর বয়সি এক নারীর মুত্যু হয়েছে। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি গত ১৪ অক্টোবর দুপুরে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। রোববার (১৮ অক্টোবর) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার ডায়াবেটিস, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিনড্রোম ছিল। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে হাসপাতালে চিকিৎসাধীন ৩৪ জনের মৃত্যু হলো।
ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসক ডা. মোস্তফা ফয়সাল জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর লক্ষণ নিয়ে আরও ৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১৭ জন। এ বছর জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ৪ হাজার ১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।



