সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
৪ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

আফগান ম্যাচের আগে টাইগার শিবিরে স্বস্তি

আফগান ম্যাচের আগে টাইগার শিবিরে স্বস্তি...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৬ পিএমসর্বশেষ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৬ পিএম
আফগান ম্যাচের আগে টাইগার শিবিরে স্বস্তি

ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে স্বস্তি। জ্বরে আক্রান্ত মেহেদি হাসান মিরাজ অনুশীলনে ফিরেছেন। তাকে আফগান ম্যাচে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

গত কয়েক দিন জ্বরে ভুগছিলেন মিরাজ। যে কারণে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে পারেননি এই অলরাউন্ডার। সেই ম্যাচে ২৭২ রানের টার্গেট তাড়ায় ১৭২ রানে অলআউট হয়ে ৯৯ রানের বড় ব্যবধানে হেরে যায় টাইগাররা।

বুধবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে আজ সোমবার (১৯ অক্টোবর) আবুধাবিতে দলের অনুশীলনে যোগ দিয়েছেন মিরাজ।

মিরাজের শারীরিক অবস্থা নিয়ে বাংলাদেশ দলের সিমন্স বলেন, ‘তাকে আবার দেখতে পেয়ে ভালো লাগছে। গত কয়েক দিন অসুস্থ হয়ে বিছানায় ছিল সে। এখনো পুরোপুরি সুস্থ নয়। আশা করি, আজ ও আগামীকাল আরও কিছুটা বিশ্রাম পেলে পরের ম্যাচের জন্য প্রস্তুত হয়ে উঠবে।

এদিকে জিম্বাবুয়ের কাছে বড় হারের পরও দলের আত্মবিশ্বাসে ঘাটতি দেখছেন না সিমন্স। তার মতে, একটি বাজে ম্যাচ দিয়েই দলের সামগ্রিক পারফরম্যান্স বিচার করা ঠিক হবে না।

বাংলাদেশ কোচ বলেন, ‘দলের উদ্যম এখনো ভালো আছে। সকালে আমরা একটি ভালো বৈঠক করেছি। কোথায় ভালো করেছি, কোথায় ভুল করেছি, সবকিছু নিয়েই আলোচনা হয়েছে। এখন আমাদের কী করতে হবে, সেটাও জানি।

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার কারণও ব্যাখ্যা করেছেন সিমন্স। তার মতে, ভালো শুরুর পর ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে পারেননি ব্যাটাররা।

তিনি বলেন, ‘ব্যাটিংয়ের সময় আমরা পরিস্থিতিটা ঠিকভাবে বুঝতে পারিনি। এমন শুরুর পর শুধু নিশ্চিত করতে হতো, যেন পুরো ৫০ ওভার ব্যাট করতে পারি। তাহলেই ম্যাচটি জিততাম।

ওই হারের পর দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে ড্রেসিংরুমে দীর্ঘ বৈঠক করেছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দলের পারফরম্যান্স ও এগিয়ে যাওয়ার পথ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তবে সিমন্সের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন সুর।

তামিমের বার্তা সম্পর্কে বাংলাদেশ কোচ বলেন, ‘তার মূল বার্তা ছিল কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়া। আমাদের বুঝতে হবে, আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। কোটি কোটি মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, সবাই আমাদের সফল দেখতে চায়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ