সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
৪ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পিএমসর্বশেষ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পিএম
নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের নয়াকাটা এলাকায় মসজিদের পুকুরে ডুবে মুহাম্মদ লায়েন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত লায়েন পেকুয়া পৌরসভার শেখেরকিল্লাঘোনা ডিসি রোড এলাকার সৌদি প্রবাসী ওয়াহিদুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।

মৃত শিশুর দাদা মাহমুদ বলেন, গত রোববার লায়েন তার মায়ের সঙ্গে বারবাকিয়া ইউনিয়নের নয়াকাটা এলাকায় নানার বাড়িতে বেড়াতে যায়। সোমবার সকালে সে অন্য শিশুদের সঙ্গে খেলতে বের হয়। খেলার একপর্যায়ে সবার অজান্তে নানার বাড়ির পাশের একটি মসজিদের পুকুরে পড়ে যায় সে।

পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় লায়েনকে দেখতে পেয়ে উদ্ধার করা হয়। দ্রুত তাকে পেকুয়া নুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে শিশু লায়েনের মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ