সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
৪ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

সিলেটে কুমারী পূজা অনুষ্ঠিত

সিলেটে কুমারী পূজা অনুষ্ঠিত...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পিএমসর্বশেষ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পিএম
সিলেটে কুমারী পূজা অনুষ্ঠিত

সিলেটে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী পূর্ণ ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ সুরমার জৈনপুরে ৫১ পিঠের অন্যতম শ্রীশ্রী মহালক্ষ্মী গ্রিবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো ঐতিহ্যবাহী কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মহাতীর্থ মন্দির প্রাঙ্গণে কুমারী পূজা অনুষ্ঠিত হয়।

ঢাক, ঢোল, কাঁসর, শঙ্খ, ঘণ্টার মঙ্গলধ্বনি ও পুরোহিতের বেদমন্ত্র পাঠের মধ্য দিয়ে সকাল ৮টায় পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ১০টায় কুমারী দেবী অধিষ্ঠান আচারের মাধ্যমে পূজার সার্বিক পর্ব সম্পন্ন হয়। আয়োজকরা জানান, প্রতিটি নারীর মাঝে নিহিত দেবী মহামায়ার শক্তি ও মাতৃরূপের বন্দনা হিসেবে দেবী দুর্গার প্রতিরূপ কল্পনা করে কুমারী কন্যাকে আরাধনা করা হয়।

আয়োজকরা আরও জানান, নারীশক্তির প্রতি সম্মান, শ্রদ্ধা ও মর্যাদা অক্ষুণ্ণ রাখার বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এ আয়োজনের প্রধান তাৎপর্য। আড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্যের স্ত্রী দিনারা মালিক, সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস ও তার স্ত্রী সুমনা দাস।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ