মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে বাসের ধাক্কা, নিহত ২

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে বাসের ধাক্কা, নিহত ২...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ২:৪৬ এএমসর্বশেষ: ২০ অক্টোবর ২০২৬, ২:৪৬ এএম
টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে বাসের ধাক্কা, নিহত ২

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দেয়ালে ধাক্কা দিয়েছে। এতে বাসের সুপারভাইজারসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার পৌলি এলাকায় যমুনা সেতু সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমানসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে ঢাকাগামী যমুনা এন্টারপ্রাইজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা দেয়। এতে বাসের সামনের দিকে থাকা সুপারভাইজার ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন অন্তত তিনজন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

মাহবুবুর রহমান বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ