মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

তেলুগু শুনে উচ্ছ্বসিত সাই পল্লবী, কী বললেন রণবীর?

তেলুগু শুনে উচ্ছ্বসিত সাই পল্লবী, কী বললেন রণবীর?...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:০০ এএমসর্বশেষ: ২০ অক্টোবর ২০২৬, ১০:০০ এএম
তেলুগু শুনে উচ্ছ্বসিত সাই পল্লবী, কী বললেন রণবীর?

তেলুগু ভাষায় কথা বলে হায়দরাবাদে ভক্তদের মন জয় করেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। তার মুখে তেলুগু শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠেন দর্শকরা। আর সহ-অভিনেতা রণবীরের এমন উদ্যোগে হাসি থামছিল না সাই পল্লবীর। ‘রামায়ণ: রাইজ অব আ লিজেন্ড’ সিনেমার মুক্তির আগে প্রচার অনুষ্ঠানে ঘটে এই ঘটনা।

সোমবার (১৯ অক্টোবর) হায়দরাবাদে সিনেমাটির মুক্তির আগের এক অনুষ্ঠানে হাজির হন রণবীর ও সাই পল্লবী। নিতেশ তিওয়ারি পরিচালিত এই মহাকাব্যিক সিনেমায় ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর। অনুষ্ঠানে তেলুগুভাষী ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ইংরেজিতে বক্তব্য দেওয়ার পর তেলুগু ভাষায় কথা বলেন তিনি।

রণবীর বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আমার তেলুগুভাষী বন্ধু, ভাই ও বোনদের ধন্যবাদ জানাতে চাই। আপনারা আমাকে ও আমার কাজকে যেভাবে গ্রহণ করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের জন্য বড় পর্দায় স্মরণীয় সিনেমার অভিজ্ঞতা উপহার দিতে আমি সব সময় কঠোর পরিশ্রম করব।

এরপর তেলুগু ভাষায় তিনি বলেন, ‘হায়দরাবাদে আসা আমার কাছে সব সময়ই বিশেষ কিছু। আপনাদের ভালোবাসা ও স্নেহ আমার কাছে অনেক মূল্যবান।

রণবীরের মুখে স্থানীয় ভাষায় এমন আন্তরিক বক্তব্য শুনে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তার এই উদ্যোগে আনন্দিত হন সাই পল্লবীও। অনুষ্ঠানের সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

‘রামায়ণ: রাইজ অব আ লিজেন্ড’ সিনেমাটি আগামী ৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। মুক্তির আগে সিনেমাটিকে ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ