বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

একটি দল কেবল সরকার ও অন্যের অযৌক্তিক সমালোচনায় ব্যস্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

একটি দল কেবল সরকার ও অন্যের অযৌক্তিক সমালোচনায় ব্যস্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ৪:৫১ পিএমসর্বশেষ: ২০ অক্টোবর ২০২৬, ৪:৫১ পিএম
একটি দল কেবল সরকার ও অন্যের অযৌক্তিক সমালোচনায় ব্যস্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

একটি রাজনৈতিক দলের নিজেদের কোনো রূপরেখা বা গঠনমূলক কর্মপরিকল্পনা নেই, তারা জনগণের উন্নয়ন কিংবা পাশে থাকার কথা না বলে কেবল সরকার ও অন্যের অযৌক্তিক সমালোচনায় ব্যস্ত থাকে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

‘বিভক্তি ও অপপ্রচার সৃষ্টিকারী এসব অপরাজনীতিকে’ সামাজিকভাবে বর্জন ও ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত সনাতনী ইউনিয়নে ৭০টি পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘নেতাদের পেছনে ঘুরে নেতা হওয়ার রাজনীতির কবর রচনা করা হয়েছে। রাজনীতি করতে হলে সাধারণ মানুষের কাছে যেতে হবে, তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে মন জয় করতে হবে।

দেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে মুহিত বলেন, ‘বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও মানোন্নয়ন করা হচ্ছে।

শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ ও সর্বোচ্চ সম্মান নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, শিক্ষকরা সম্মানিত হলে এবং উন্নত প্রশিক্ষণ পেলে আমাদের সন্তানরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। একইসঙ্গে মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করা হচ্ছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ