বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

পূজায় যে কাণ্ড করলেন কাজল

পূজায় যে কাণ্ড করলেন কাজল...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ৪:০৮ পিএমসর্বশেষ: ২১ অক্টোবর ২০২৬, ৪:০৮ পিএম
পূজায় যে কাণ্ড করলেন কাজল

দুর্গাপূজার নবমীর দিনে পূজামণ্ডপে মিষ্টি খাওয়ার পর শাড়িতেই হাত মুছতে দেখা গেল বলিউড অভিনেত্রী কাজলকে। রুপালি পর্দার বাইরের ছোটখাটো অভ্যাসও যে তারকারা সাধারণ মানুষের মতোই করে থাকেন তারই প্রমাণ দিলেন অভিনেত্রী। আর সে কারণে তারকাদের জীবনযাপন নিয়ে ভক্ত-অনুরাগীদের কৌতূহলেরও শেষ নেই। তবে সামাজিক মাধ্যমে কাজলের এই ভিডিও দেখে নেটিজেনদের অনেকেই তাকে ‘পাশের বাড়ির মেয়ে’ বলে মন্তব্য করেন। আবার কেউ কেউ নিজেদের অভ্যাসের সঙ্গে মিল খুঁজে পেয়ে লিখেছেন— ‘এটা তো আমিও করি।

সামাজিক মাধ্যমে এ ভিডিওটি মুহূর্তে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মাঝে শুরু হয়েছে গুঞ্জন। অভিনেত্রী হলেও কাজলের এই সহজ-স্বাভাবিক আচরণ ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে। বর্ষীয়ান অভিনেত্রী তনুজা মুখার্জির মেয়ে কাজল। বাঙালি পরিবারে জন্ম নিলেও বড় হয়েছেন মুম্বাইয়ে। তার এ ভিডিওতে সেই কাণ্ডের মাধ্যমে বাঙালিয়ানার ছাপ পেলেন নেটিজেনরা।

এমনিতেও মুম্বাইয়ে এই মুখার্জি পরিবারের দুর্গাপূজার আয়োজনজুড়েই থাকে বাঙালিয়ানার ছোঁয়া। পরিবারের অন্য সদস্যদের মতো কাজলের সাজেও সেই প্রতিফলন দেখা যায়। নবমীর দিন নীল শাড়ির সঙ্গে উজ্জ্বল হলুদ রঙের সাজে নজর কাড়েন অজয় দেবগনপত্নী।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ