বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

সখী তোরা প্রেম করিও না, পিরিত ভালা না: জয়া আহসান

সখী তোরা প্রেম করিও না, পিরিত ভালা না: জয়া আহসান...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ৪:০৮ পিএমসর্বশেষ: ২১ অক্টোবর ২০২৬, ৪:০৮ পিএম
সখী তোরা প্রেম করিও না, পিরিত ভালা না: জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় নন্দিত অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্ট নিয়েও প্রতিনিয়ত আলোচনায় থাকেন। অভিনয়ের পাশিপাশি সামাজিক মাধ্যমেও রয়েছে তার সরব উপস্থিতি।

অভিনয়ে যেমন দ্যুতি ছড়ান, ঠিক তেমনি সামাজিক মাধ্যমে নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের মঝেও রয়েছে তার বিস্তর যোগাযোগ। কখনো আধুনিক পোশাকে, আবার কখনো ঐতিহ্যবাহী দেশীয় সাজে নিজের উপস্থিতিকে অন্যমাত্রায় তুলে ধরেন অভিনেত্রী।

জয়া আহসানের এই চমৎকার সাজ আর কাব্যিক ক্যাপশন নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের। মন্তব্যের ঘরে অনেকেই তার এই স্নিগ্ধ ও অপরূপ রূপের ভূয়সী প্রশংসা করেছেন।

এর আগে অবশ্য সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন জয়া আহসান। সেখানে তাকে দেখা গেছে এই নতুন সাজে। এবার তার কিছু স্থিরচিত্র প্রকাশ করলেন অভিনেত্রী।

গুলোতে জয়ার পরনে দেখা গেছে অফহোয়াইট সুতি শাড়ি, যার পাড়জুড়ে ছিল ধূসর গোলাপির কাজ। ব্লাউজেও রাখা হয়েছে শাড়ির সঙ্গে সুন্দর সামঞ্জস্য। কানজুড়ে ঝুলছে ভারি কানের দুল, হাতে অলংকার আর খোলা চুলে ঝুলানো বেলি ফুলের গাজরা।— সব মিলিয়ে তার এই বাঙালি সাজ বাড়িয়েছে বাড়তি আকর্ষণ। নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় রূপের মাধুর্যে।

আর বিশেষ করে এ ছবিগুলোতে তিনি নিজেকে পেছন থেকে ক্যামেরাবন্দি করেছেন। চুলে বেলিফুলের গাজরা দেখাচ্ছেন, কখনো মুচকি হাসিতে ক্যামেরার দিকে তাকিয়ে ধরা দিচ্ছেন ভিন্ন ভিন্ন ভঙ্গিতে।

গুলোর ক্যাপশনে বাউল সম্রাট শাহ আবদুল করিমের একটি সুপরিচিত গানের বাণী জুড়ে দিয়ে জয়া আহসান লিখেছেন— 'সখী তোরা প্রেম করিও না, পিরিত ভালা না, প্রেম করছে যে জন জানে, সে জন পিরিতের কি বেদনা'।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ