বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ৮:৩১ পিএমসর্বশেষ: ২১ অক্টোবর ২০২৬, ৮:৩১ পিএম
ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে ২ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে মিছিলের খবর পেয়ে উপজেলার সদর ইউনিয়নের চরশিহারী এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়। এর আগে উপজেলার চরহোসেনপুর গ্রামের ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে একটি মিছিল অনুষ্ঠিত হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আল-মাসুম (৩০) এবং ঈশ্বরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী মো. সজিব মিয়া (২০)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের ব্যানারে মিছিল করায় তাদের গ্রেফতার করা হয়।

ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ওই দুই নেতাকে গ্রেফতার করে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ