সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
৪ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

জগদীশ চৌধুরীর দুই চোখের কর্নিয়ায় আলো দেখবেন দুই অন্ধ ব্যক্তি

জগদীশ চৌধুরীর দুই চোখের কর্নিয়ায় আলো দেখবেন দুই অন্ধ ব্যক্তি...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ৬:০৬ এএমসর্বশেষ: ১৯ অক্টোবর ২০২৬, ৬:০৬ এএম
জগদীশ চৌধুরীর দুই চোখের কর্নিয়ায় আলো দেখবেন দুই অন্ধ ব্যক্তি

জগদীশ চৌধুরীর (৬০) দান করা দুইটি চোখের কর্নিয়া দিয়ে দুই অন্ধ ব্যক্তি ফিরে পাবেন তাদের দৃষ্টিশক্তি, দেখতে পাবেন পৃথিবীর আলো, রং-রূপ ও সৌন্দর্য। গত মঙ্গলবার সকালে জগদীশ চৌধুরী চট্টগ্রামে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তার চক্ষুদানের শেষ ইচ্ছা পোষণ করে গিয়েছিলেন। সে অনুযায়ী পরিবারের সদস্যদের সার্বিক সহযোগিতায় সন্ধানী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ইউনিট টিম জগদশী চৌধুরীর দুই চোখের কর্নিয়া সংগ্রহ করে।

গতকাল শনিবার সন্ধানী চক্ষু হাসপাতাল দেশের অন্যতম কর্নিয়াল সার্জন ডা. সৈয়দ এ হাসানের নেতৃত্বে সাইফুল ইসলাম (৩৭) ও শুক্কুর আলী (৬০) নামে দুই জনের চোখে জগদীশ চৌধুরীর দুটি কর্নিয়া সংযোজন করেন। তারা আশাবাদী-জগদীশ চৌধুরী পৃথিবীতে নেই; কিন্তু তার চোখের কর্নিয়ায় চাঁপাইনবাবগঞ্জের সাইফুল ও পুরাতন ঢাকার সূত্রাপুর এলাকার শুকুর আলীর দৃষ্টিশক্তি ফিরে আসবে।

সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪ হাজার ২০৪টি কর্নিয়া সংগ্রহের মাধ্যমে ৩ হাজার ৫৩৭ জন অন্ধ মানুষের চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পেরেছে।

সমিতির সভাপতি অধ্যাপক ডা. ফজলুল হক কাশেম ও মহাসচিব ডা. মোহাম্মদ মনির হোসেন সাংবাদিকদের বলেন, ‘দেশে অসংখ্য মানুষ কর্নিয়া অস্বচ্ছতাজনিত কারণে দৃষ্টিশক্তি বঞ্চিত। হতভাগ্যদের চোখে কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে তাদের চোখের আলো ফিরিয়ে দিতে জগদীশ চৌধুরীর পরিবারের পদাঙ্ক অনুসরণ করে সবাইকে চক্ষুদানে এগিয়ে আসা উচিত। তারা বলেন, 'মৃত্যু কেড়ে নিবে জীবন কিন্তু চোখ বেঁচে থাকবে আরেক জীবনে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ