বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

বাপ্পারাজকে স্যালুট জানালেন ওমর সানী

বাপ্পারাজকে স্যালুট জানালেন ওমর সানী...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পিএমসর্বশেষ: ২১ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পিএম
বাপ্পারাজকে স্যালুট জানালেন ওমর সানী

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় দুই অভিনেতা হলেন ওমর সানী ও বাপ্পারাজ। এক সঙ্গে বহু সিনেমায় কাজ করেছেন তারা। পর্দার বাইরেও তাদের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।

সেই বন্ধুত্বের স্মৃতিচারণা করতে গিয়ে বাপ্পারাজকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন ওমর সানী। সেখানে বন্ধুর প্রশংসা করার পাশাপাশি তার দুষ্টুমির কথাও তুলে ধরেছেন এই অভিনেতা।

মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে বাপ্পারাজকে একজন ভালো মানুষ, ভালো বন্ধু এবং হাসিখুশি ও দুষ্টু স্বভাবের মানুষ হিসেবে বর্ণনা করেন ওমর সানী।

বাপ্পারাজের সঙ্গে কাজ করার স্মৃতিচারণা করে ওমর সানী লেখেন, ‘একজন বাপ্পারাজ একজন ভালো মানুষ, একজন ভালো বন্ধু এবং দুষ্টু বন্ধু, হাসিখুশি বন্ধু।

এ প্রসঙ্গে ওমর সানী লেখেন, ‘অনেক ছবি করেছি একসঙ্গে। নেই কোনো অহংকার। আমি মাঝেমধ্যে অবাক হতাম, উনি নায়করাজের সন্তান এবং একজন ভালো আর্টিস্ট, উনি কেন আমাদের সঙ্গে কাজ করবেন? কিন্তু দিন শেষে উনি বলতেন, কাজটাই হচ্ছে আসল।

অভিনেতা আরও লিখেছেন, ‘আর এত দুষ্টুমি করতেন, এখনো করেন। ওই আমলে যদি এই মোবাইল থাকত, তাহলে দুষ্টুমির চরম ভাইরাল হতাম আমি।

বন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘বাপ্পারাজ ভাই, আপনাকে একটা কারণে স্যালুট, কোনো বদ অভ্যাস আপনার নাই। আপনার কাছে বরঞ্চ আমরা খারাপ।

দুষ্টুমির প্রসঙ্গ টেনে মজার ছলে লেখেন, ‘আমার জেনারেশনে আমি বাপ্পারাজকে নিয়ে গর্ব করি। দিন শেষে বলি, আপনি অনেক দুষ্টু।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ